‘বর্তমানে মুসলিম মানেই তুমি বিশ্বের চোখে সন্ত্রাসী’, বিস্ফোরক লাকি আলি

তবে গায়ক আচমকা কেন এমন পোস্ট করলেন, তা জানতে ধন্দে পড়েছেন ভক্তরা। ইতিমধ্যেই এই পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই গায়কের এই মন্তব্যকে সমর্থন করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের স্বনামধন্য গায়ক লাকি আলি। যিনি ‘না তুম জানো না হাম’, ‘ও সানাম’, ‘কিতনি হাসিন জিন্দেগি’-র মতো একাধিক বলিউড গানের জন্যে জনপ্রিয়। জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার তিনি। তবে গানের পাশাপাশি মাঝে মধ্যেই বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়ে যান গায়ক। ‘সুর’-নামক একটি ছবিতেও অভিনয় করেছেন লাকি আলি। তবে ধর্মের নিরিখে লাকি আলি একজন মুসলিম। সম্প্রতিতাঁর এই জাত সম্পর্কেই মুখ খুললেন। জানালেন, ‘মুসলিম’ বলেই তিনি এখন একা। আর তাঁর এই মন্তব্যটি ভাইরাল হতেই ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শুক্রবার (১২ জুলাই) লাকি আলি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি রহস্যময় নোট পোস্ট করেছেন।

যেখানে তিনি উল্লেখ করেছেন, “আজকের দুনিয়ায় একজন মুসলিম হওয়া অপরাধ। নবীর সুন্নাহ দেখানো পথ অনুসরণ করা “একলা নিঃসঙ্গতার পরিচয়”। মুসলিম হওয়া মানেই আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে চলে যাবে। বিশ্ব আপনাকে সন্ত্রাসী বলবে। বর্তমান সময়ে একজন ব্যক্তি মুসলিম হলে কীভাবে তাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়।” তবে গায়ক আচমকা কেন এমন পোস্ট করলেন, তা জানতে ধন্দে পড়েছেন ভক্তরা। ইতিমধ্যেই এই পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই গায়কের এই মন্তব্যকে সমর্থন করেছেন। নোটটি শেয়ার করার সঙ্গে সঙ্গে একজন ব্যবহারকারী লিখেছেন, “ওস্তাদ জি ভালো মানুষও আছে আবার খারাপ মানুষও আছে। এটার মূল্য যাই হোক না কেন, আপনি একজন কিংবদন্তি এবং সবসময়ই থাকবেন।”

অন্য একজন বলেছেন, “যদি আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে চলে যায় তবে তারা কখনই আপনার বন্ধু ছিল না। আপনার কৃতজ্ঞ হওয়া উচিত যে আপনার ধর্মীয় বিশ্বাসের কারণে আপনি আপনার চারপাশের মানুষের মানসিকতা বুঝতে সক্ষম হয়েছেন।” আরেকজন লিখেছেন,” ভুল সঙ্গর থেকে একা থাকা ভালো। যখন আমরা বস্তুবাদী লোকেদের দ্বারা বেষ্টিত থাকি তখন শান্তি এবং আধ্যাত্মিকতা খুঁজে পাওয়া কঠিন। নবীর সুমনা পুঁজিবাদের বিরুদ্ধে তাই তারা মুসলমানদের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।” লাকি আলি প্রয়াত কিংবদন্তি অভিনেতা মেহমুদের ছেলে। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা এবং একজন জৈব চাষীও। ২০০০ এর দশক থেকে তিনি বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছেন। তাঁর সাম্প্রতিকতম ট্র্যাক গুলি হল, তু হ্যায় কাহান, দো অর দো পেয়ারে। লাকি আলি ভারতে একটি কাল্ট গায়কের মর্যাদাও অর্জন করেছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল