ফুলে সাজানো গাড়িতে চেপে বিয়ে করতে চললেন অনন্ত আম্বানি

তারকারা তো বটেই, সারা দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরাও ইতিমধ্যেই অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত হয়েছেন। এছাড়াও আজও মুম্বইয়ের দিকে রওনা দিয়েছেন অনেকেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার (১২ জুলাই) সকাল থেকেই মুম্বইয়ে অতিথি সমাগম। সারা ভারত থেকে হেভিওয়েটরা তো বটেই, বিদেশ থেকেও আসছেন অতিথিরা। তা নিয়েই মুম্বই একেবারে অতিথি মুখর এখন। শিল্পপতি মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিয়ে বলে কথা! তাই এমন চিত্র তো দেখা স্বাভাবিকই। আজ সন্ধ্যায় আম্বানি দের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও কনভেনশন সেন্টারে বসবে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং ফার্মা টাইকুন বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বিবাহ আসর। আর এই হেভিওয়েট বিয়ের জন্যে গত কয়েকদিন ধরেই মায়ানগরী এক্কেবারে জমজমাট। আম্বানিদের মহল অ্যান্তালিয়াতে গত কয়েকদিন ধরেই নানা রীতি রেওয়াজ হচ্ছে। নানা পূজার্চ্চনা, বিভিন্ন নীতি-নিয়মেরও আয়োজন করা হয়েছিল। সেই সকল ছবি-ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যাই হোক, ইতিমধ্যেই বিবাহ আসরে পৌঁছে গিয়েছেন ‘দুলহে রাজা’ অনন্ত আম্বানি।

ফুলের চাদরে গাড়ি সজ্জিত হয়েছে তাঁর। সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে একাধিক পাপারাজ্জিদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তারকারা তো বটেই, সারা দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরাও ইতিমধ্যেই অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত হয়েছেন। এছাড়াও আজও মুম্বইয়ের দিকে রওনা দিয়েছেন অনেকেই। অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গতকাল চলে গিয়েছেন মুম্বইতে। ৭ বছর প্রেম করার পর অবশেষে নিজেকে প্রেমকে পূর্ণতা দিচ্ছেন অনন্ত-রাধিকা। আর তাঁদের বিয়েটা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হতে চলেছে। প্রচুর বাজনার মধ্য দিয়েই অনন্তের বরযাত্রী গাড়ি এগিয়েছে। গতকালই হয়ে গিয়েছেন তাঁদের হলদি এবং গৃহশান্তি পুজো।যাই হোক, অনন্ত-রাধিকার বিয়েতে আরও বলিউড তারকাদের মধ্যে রয়েছেন, শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস, সালমান খান, আমির খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, আলিয়া ভাটের মতো এ-লিস্টেড তারকারা।

 

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

এছাড়াও আম্বানিরা বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব যেমন কুস্তিগীর জন সিনা, বক্সিং কিংবদন্তি মাইক টাইসন এবং অভিনেতা জিন-ক্লদ ভ্যান ড্যামে, যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন, টনি ব্লেয়ার, মার্কিন কূটনীতিক, কেরি এবং কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারকেও তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টকে বিয়ের অনুষ্ঠানের মধ্যে রয়েছে ১২ জুলাই ‘শুভ বিবাহ’, ১৩ তারিখ ‘শুভ আশীর্বাদ’, ১৪ তারিখে একটি জমকালো বিদায় অভ্যর্থনা, ১৫ তারিখ অতিরিক্ত সংবর্ধনা অনুষ্ঠান। তাঁদের বিয়েতে উপস্থিত অতিথিদের একটি নান্দনিকভাবে আনন্দদায়ক ভারতীয় পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। আর তাঁদের বিয়ে্র রিসেপশনে পারফর্ম করবেন জনিতা, এ আর রাহমান এবং হলিউড র‍্যাপার। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল