মেয়ের সঙ্গে একাই পোজ ঐশ্বর্যর, অনন্ত-রাধিকার বিয়েতে তারকাদের নানা কাণ্ড-কারখানা

সকলেই এদিন ভারতীয় পোশাকে সেজেছিলেন। তবে চমক ছিল যখন বলিউড সেলিব্রিটিরা তাঁদের বিয়েতে এন্ট্রি নিলেন। অভিনেতা রণবীর সিং, বলা চলে অনন্ত-রাধিকার বিয়ের ডিজে হয়ে গিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে গতকাল শুক্রবার (১২ জুলাই) সম্পন্ন হল শিল্পপতি মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ। সম্পূর্ণ হিন্দুমতে তাঁরা সাতপাকে বাঁধা পড়েছেন। এদিন কখনও লাল, কখনও সাদা লেহেঙ্গাতে সেজেছিলেন রাধিকা। আর অনন্ত পাজামা-পঞ্জাবিতে জামাই রাজা। সাতপাকে বাঁধা পড়ার পর নিজেদের মধ্যে বিয়ের পরবর্তী জীবন চলার কিছু প্রতিশ্রুতিও একে অপরের মধ্যে ভাগ করে নেন অনন্ত-রাধিকা। প্রায় দেড় বছরের প্রস্তুতি অবশেষে শেষ হল। কোটিপতির পুত্রের বিয়েতে নতুন নতুন কী কী চমক থাকবে, তা জানতে এক্কেবারে দিনরাত চোখ খুলে বসেছিলেন গোটা বিশ্ব। বিশ্বের অন্যতম বিলাসবহুল বিয়ে ছিল অনন্ত-রাধিকার বিয়ের সফর।

যার ঝলক মিলেছিল তাঁদের প্রি-ওয়েডিং শেরিমণিতেই। বিদেশী শিল্পীদের গাওয়ানো থেকে মেটা অধিকর্তা মার্ক জুকারবার্গ, বিল গেটসকে আমন্ত্রন জানিয়ে রীতিমতো গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন মুকেশ আম্বানি। গোটা বিশ্বকে দেখিয়েছিলেন, ‘ভারত গরীব দেশ নয়, কোটি কোটি দিয়ে বিদেশি শিল্পীদের দেশে এনে নাচানোর ক্ষমতা আছে’। যাই হোক, অনন্ত ভাই আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ে যদি চমক থাকতে পারে, তাহলে তো তাঁদের বিয়েতে চমকের ১০০ গুণ থাকবে তা বলাই বাহুল্য! ঠিক তাই, শুক্রবার সকাল থেকেই মুম্বইতে বিদেশী অতিথিদের সমাগম পড়ে হয়েছিল। কিম কার্দাশিয়ান থেকে জনি সেনা, একাধিক বিদেশেদ শিল্পপতি অনন্ত-রাধিকার বিয়ের স্পেশাল অতিথি ছিলেন। সকলেই এদিন ভারতীয় পোশাকে সেজেছিলেন। তবে চমক ছিল যখন বলিউড সেলিব্রিটিরা তাঁদের বিয়েতে এন্ট্রি নিলেন। অভিনেতা রণবীর সিং, বলা চলে অনন্ত-রাধিকার বিয়ের ডিজে হয়ে গিয়েছিলেন। শ্রেয়া ঘোষাল-সহ একাধিক বলিউড প্লে ব্যাক সিঙ্গার, আম্বানিদের জমকালো বিয়ের সন্ধ্যাটা পুরো মাতিয়ে রাখেন। এবং সেই তালে কোমর ঠুমকা করেন বলিউডের সকল তরুণ প্রজন্ম।

যেমন, অনন্যা পান্ডে, শানায়া কাপুর, সুহানা খান, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, জাহ্নবী কাপুর, অর্জুন কাপুর, সকলকেই রণবীর সিংয়ের নাচতে দেখা যায়। অন্যদিকে ভারতীয় পোশাকে সেজে স্বামীর হাত ধরে অনন্ত-রাধিকার বিয়েতে এসেছিলেন আলিয়া ভাট, কিয়ারা আদভানি, ক্যাটরিনা কাইফরা। ভিকি-ক্যাটরিনা, সিদ্ধার্থ-কিয়ারা, রণবীর-আলিয়া সকলেই জমকালো পোশাকে পাপারাজ্জিদের সামনে পোজ দিয়েছেন। পাঠানি পোশাকে সেজে স্ত্রী, ও সন্তানদের নিয়ে শাহরুখ খান উপস্থিত ছিলেন। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তও তাঁর স্ত্রী ও মেয়ে নাতি নিয়ে আসেন। তাঁদের দেখে শাহরুখ রজনীকান্ত ও তাঁর স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন। কালো পাঠানি কুর্তা পরে সলমান একাই এসেছিলেন। লাল পোশাকে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ এদিনের হাইলাইটেড তারকা দম্পতি ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেই পাঠানি সালোযার-কামিজ পরে এদিনের অনুষ্ঠান আরও আলোকিত করে তোলেন দীপিকা পাড়ুকোন।

তবে এদিনের অনুষ্ঠানের স্পেশালি হাইলাইটেড ছিলেন অমিতাভ বচ্চন পরিবার। স্ত্রী জয়া বচ্চন, মেয়ে শ্বেতা বচ্চন, জামাই ও নাতি-নাতনি, ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে তাঁরা একসঙ্গে ক্যামেরায় পোজ দেন। কিন্তু সে যাত্রায় আলাদা হয়ে যান ঐশ্বর্য ও আরাধ্যা বচ্চন। বাবা ও ঠাকুমা-ঠাকুরদার সঙ্গে দেখা যায়নি আরাধ্যাকে।ঐশ্বর্য মেয়েকে নিয়ে একাই বিয়ের অনুষ্ঠানে ঘুরছিলেন। অভিষেক বচ্চনের সঙ্গেও তাঁকে দেখা যায়নি। তবে কী তাদের মধ্যে সম্পর্কে আবারও চির ধরল, সেটাই চিন্তা বাড়াচ্ছে ভক্তদের। ওদিকে হৃতিক রোশনকে একাই উপস্থিত হতে দেখা যায় অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে। এদিকে আবার ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে অনন্যার সঙ্গে নাচতে দেখা যায়। যখন তাঁর সঙ্গে স্ত্রী নাতাশার ডিভোর্সের গুঞ্জন চলছে। অর্জুন কাপুরকে শেরওয়ানি পরে আস্তে দেখা যায়, তাঁকেও চুটিয়ে আনন্দ করতে দেখা যায়। সচীন তেন্ডুলকরও তাঁর স্ত্রীকে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। অন্যদিকে কিম ও খেলো কার্দাশিয়ানকে ভারতীয় পোশাকে চমৎকার দেখা যায়। আর আম্বানিদের বিয়ে মিটতেই স্বামীকে নিয়ে মুম্বই ছাড়েন প্রিয়াঙ্কা চোপড়া।বরের সঙ্গে চোলি কি পিছে গানের রি ক্রিয়েট করলেন মাধুরী দীক্ষিত। সুতরাং করিনা কাপুর খান এবং আমির খান পরিবার ছাড়া অনন্ত-রাধিকার বিয়েতে আসর জমিয়েছিলেন মুম্বই ও দক্ষিণী সকল তারকা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল