INDIA এগিয়ে ১২ বিধানসভা কেন্দ্রে, বিজেপি মাত্র ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা পর বিধানসভা উপনির্বাচনে ভরাডুবি বিজেপির। শনিবার শুরু হয়েছে  সাতটি রাজ্যের ১৩ টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল গণনা। আর সেখানে দেখা গিয়েছে একের পর বিধানসভা আসনে হারতে চলেছে পদ্ম শিবির। এখন পর্যন্ত বাংলা ছাড়া দেশের বাকি ছ’টি রাজ্যের ন’টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রেই এগিয়ে রয়েছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি একটি, জনতা দল একটি, আম আদমি পার্টি একটি এবং ডিএমকে একটি কেন্দ্রে এগিয়ে আছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর এখন পর্যন্ত  হিমাচল প্রদেশের দেরা, নালাগড় আসনে এগিয়ে কংগ্রেস। উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলৌর আসন এবং মধ্যপ্রদেশের আওয়ারওয়ারা আসনেও এগিয়ে রয়েছে হাত শিবির। বর্তমানে কংগ্রেসের  লখপত সিং বুটোলা বদ্রীনাথে বিজেপির রাজেন্দ্র ভাণ্ডারীর চেয়ে ১৯৫ ভোটে এগিয়ে আছে। মঙ্গলাউরে তৃতীয় স্থানে রয়েছেন বিজেপির কর্তার সিং ভাদানা। বলা বাহুল্য, এই আসনটি থেকে অতীতে নিজামুদ্দিন তিনবার জিতেছিলেন।

অন্যদিকে পাঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে এগিয়ে আপ। বিহারের রূপাওলি আসনে এগিয়ে জেডিইউ। হিমাচল প্রদেশের হামিরপুর আসনে এগিয়ে বিজেপি। তামিলনাড়ুর বিক্রাভান্দি আসনে এগিয়ে ডিএমকে। এখান পর্যন্ত ভোটের যে  ফলাফল সেখান থেকে স্পষ্ট যে বিধানসভা নির্বাচনে বিজেপি হারতে চলেছে। বলা বাহুল্য গত ১০ জুলাই পশ্চিমবঙ্গের চারটি, হিমাচল প্রদেশের তিনটি, উত্তরাখণ্ডের দুটি এবং বিহার, পঞ্জাব, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুর একটি করে রাজ্যের ১৩টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়।  শনিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ১৩ টি বিধানসভা আসনের ফলাফল গণনা।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস