সল্টলেকে সিটি সেন্টার লাগোয়া রেস্তোরাঁতে গ্যাস সিলিন্ডার থেকে ভয়ংকর আগুন, তদন্তের নির্দেশ দমকল মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি ,বিধান নগর: সল্টলেক সিটি সেন্টারের সামনে রেস্তোরাঁতে শনিবার বিকেলে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন যায়। এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে তিনটি দোকান। কি থেকে লেগেছে আগুন এখনো স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। এদিকে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার বিকেলে ঘটনাস্থলে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু(Minister Sujit Bose)।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের দমকল মন্ত্রী বলেন ব্যবসা সকলেই করুন কিন্তু নিয়মটা সবাইকে মানতে হবে। না হলে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটলে জীবন চলে যাওয়ার ঝুঁকি থাকে। বেঁচে থাকাটা সবচেয়ে বড় মূল্যবান। তাই সেই কথা মাথায় রেখে ব্যবসায়ীদের অগ্নি নির্বাপক গাইডলাইন মানতে হবে। তিনি এদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে দমকল বিভাগের ওই ডিভিশনের ওসিকে তদন্তের নির্দেশ দেন। অতি দ্রুত তাকে এই রেস্তোরাঁতে আগুন কিভাবে লাগলো তা নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দমকলমন্ত্রী এদিন সতর্ক করে দিয়ে বলেন আমরা চাই সকলের ব্যবসা করুক কিন্তু দমকল বিভাগের নির্দেশ মানতে হবে ব্যবসায়ীদের। নচেৎ কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে দমকল বিভাগ। শনিবার সল্টলেকে যে রেস্তোরাঁতে আগুন লাগে সেখানে উপযুক্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলে প্রাথমিকভাবে দমকল সূত্রে জানা গিয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল