‘বরদাস্ত করা হবে না’, গুলিবিদ্ধ ট্রাম্পের সঙ্গে কথা বললেন বাইডেন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে আরও একবার রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অবতীর্ণ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার প্রচারে সভা করছিলেন তিনি পেনসিলভেনিয়ায়। আর সেখানেই ট্রাম্পকে লক্ষ্য করে চলে গুলি। তবে স্বস্তির বিষয় সেই গুলি কান ঘেঁষে চলে গিয়েছ ।  এই ঘটনায় জখম হয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট।   এই আবহে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্রের খবর, ট্রাম্পকে তিনি জানিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে  বরদাস্ত করা হবে না।  

এই ঘটনা প্রসঙ্গে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘ পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চলার ঘটনার খবরটি শুনেছি। ট্রাম্প আপাতত নিরাপদে আছেন এবং ভালো আছেন। আমি এটা শুনে নিশ্চিন্ত হয়েছি। আমি শীঘ্রই তাঁর সঙ্গে কথা বলব। ‘

শনিবার পেনসিলভেনিয়ায় ট্রাম্পের সভাতেই  এই হামলার ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গিয়েছে, , মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন ট্রাম্প। তাঁর আশপাশে প্রচুর সমর্থক জড়ো হয়েছেন। তাঁদের কারও কারও হাতে ট্রাম্পের সমর্থনে এবং প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে পোস্টার ধরা। হঠাৎ পর পর ৩টি গুলির শব্দ শোনা যায়। কথা বলতে বলতে আচমকা ডান কানে হাত দেন ট্রাম্প। কিছু যে ঘটেছে, বুঝতে পেরে মুহূর্তে নিচু হয়ে বসে পড়েন পিছনে দাঁড়িয়ে থাকা সমর্থকেরা। সকলের চোখেমুখে তখন আতঙ্কের ছাপ। ট্রাম্প নিজেও কানে হাত দিয়েই বসে পড়েন। আচমকা আঘাতে কিছুটা যেন থতমত খেয়ে গিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। বেশ কিছু ক্ষণ বসেছিলেন ট্রাম্প। মঞ্চেই পোডিয়ামের আড়ালে তাঁকে ঘিরে দাঁড়িয়ে ছিলেন নিরাপত্তারক্ষীরা। কিছু ক্ষণ পরে তাঁকে ধরে আস্তে আস্তে তোলা হয়। ট্রাম্প উঠে দাঁড়ান। দেখা যায়, তাঁর ডান কান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রক্ত লেগেছে মুখেও। মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সময়ে স্লোগান দিতে শুরু করেন ট্রাম্প। ডান হাতের মুঠি শক্ত করে উপরের দিকে ছুড়ে দিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘Fight, Fight’। দ্রুত সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। সভাস্থলে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।  বলা বাহুল্য, আগামী ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনের আগেই রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী  ট্রাম্পের ওপর এই হামলা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে আলোচনা।  

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু