কর্নাটকের একাধিক এলাকা বানভাসি, ছুটি একাধিক স্কুল-কলেজ

মহারাষ্ট্র-উত্তর কেরল উপকূল এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের অদূরে অবস্থিত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সঞ্চালনের কারণে কর্নাটকে বাতাসে আর্দ্রতা আরও প্রবাহিত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচণ্ড বৃষ্টির কবলে কর্নাটক। বন্যায় ডুবে গিয়েছে রাজ্যের একাধিক শহর। কর্নাটক স্টেট ন্যাচারাল ডিজাস্টার মনিটরিং সেন্টারের (KSNDMC) তথ্য অনুসারে আগামী ১৬ জুলাই পর্যন্ত জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উত্তর কন্নড় জেলার ডেপুটি কমিশনার লক্ষীপ্রিয়া জানিয়েছেন, ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্যে সোমবার ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। বৃষ্টির জন্যে কর্নাটকের কারওয়ার, আনকোলা, কুমতা, হোন্নাভার, ভাটকল, সিরসি, সিদ্দাপুর-সহ একাধিক জেলার স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

আগামী ২৪ ঘন্টার মধ্যে ২০ সেন্টিমিটারের বেশি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর কর্নাটকের ক্যাসেল রকে রবিবার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, প্রায় ২২০ মিলিমিটার। গতকাল রবিবার (১৪ জুলাই) দুপুর ১ টা থেকে কর্ণাটকে ভারী বৃষ্টিপাতের শুরু হয়েছে, যা চলবে ১৬ জুলাই রাত সাড়ে আটটা অবধি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, মহারাষ্ট্র-উত্তর কেরল উপকূল এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের অদূরে অবস্থিত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সঞ্চালনের কারণে কর্নাটকে বাতাসে আর্দ্রতা আরও প্রবাহিত হবে।

তাই ১৬ জুলাই পর্যন্ত কর্নাটকের উপকূলীয় অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ভারী বৃষ্টিপাতের জন্যে কাবেরী ও কৃষ্ণ অববাহিকায় বাঁধগুলিতে ব্যপক জলপ্রবাহ বাড়তে পারে। ইতিমধ্যেই সেন্ট্রাল ওয়াটার কমিশন কর্ণাটকের ছয়টি বাঁধ এবং ব্যারেজের জলপ্রবাহ বাড়ার একটি সতর্কতা জারি করেছে। এদিকে মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় রায়গড় এবং রত্নাগিরি জেলায় একটি বড় ভূমিধসের কারণে কোঙ্কন রেলওয়ে পরিষেবা সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে।

রবিবার সন্ধ্যায় দিওয়ানখাবতী-ভিনহরে সেকশনে ভূমিধসের ফলে রেলওয়ে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে কোঙ্কন রেলওয়ে স্টেশনে। ইতিমধ্যেই নাভি মুম্বই-সদর দফতরের কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন, পুনরুদ্ধারের কাজ শুরু হয়ে গিয়েছে। যার ফলে অনেকগুলি ট্রেন বাতিল হয়ে গিয়েছে। সুতরাং একাধিক স্টেশনে যাত্রীরা আটকে পড়েছে। জলাবদ্ধতার কারণে রাস্তার ট্র্যাফিক ব্যবস্থাও অনুন্নত অবস্থায় পড়ে রয়েছে। গত সপ্তাহ থেকেই মহারাষ্ট্র জুড়ে প্রচণ্ড বর্ষার শুরু হয়েছে। অন্যদিকে বন্যার কবলে আসাম। যদিও ধীরে ধীরে এখন আসামে বন্যার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস