পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে গা ঢাকা, অবশেষে ১৬ বছর বাদে পাকড়াও ঘাতক স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেনি স্বামী। তাই সে   স্ত্রীকে খুন করে। এরপর টানা ১৬ বছর ধরে পলাতক ছিলেন। অবশেষে নয়ডার পুলিশের জালে ধরা পড়লেন অভিযুক্ত স্বামী। ইতিমধ্যেই বিহারের বাসিন্দা ৫৫ বছরের ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে স্ত্রী। তা জানার পরেই স্ত্রীর মাথায় প্রেসার কুকার দিয়ে মেরে শ্বাসরোধ করে খুন করেন বিহারের নালন্দা জেলার মারি গ্রামের বাসিন্দা সঞ্জয় কুর্মি। পুলিশ সূত্রে খবর, এই  হত্যাকাণ্ডের পর ২০০৮ সালে নয়ডা ফেজ ২ থানায় ৩০২ (খুন) ধারায় এফআইআর দায়ের হয়েছিল। তবে এই হত্যার পর থেকে আর মেলেনি অভিযুক্তের খোঁজ।     ২০০৮ সালের ৫ ডিসেম্বর থেকে তিনি  পলাতক ছিলেন ।

অবশেষে সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে নয়ডার এক পুলিশ কর্মকর্তা জানান,  ‘নিরলস প্রচেষ্টার পরে, নয়ডা ফেজ ২ পুলিশ স্টেশন দল সঞ্জয়কে পঞ্জাব  থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর শুরু হয়ে গিয়েছে আইনি প্রক্রিয়া।‘ বলা বাহুল্য, অভিযুক্তকে কেউ খুঁজে দিলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছিল পুলিশ। গ্রেফতারি হতেই সঞ্জয়কে  জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। একথায় স্ত্রীকে খুন করেও শেষ পর্যন্ত পালিয়ে বাঁচতে পারলেন না স্বামী।

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়