যোগী রাজ্যে খোদ থানার মধ্যে মাকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা ছেলের

দীর্ঘদিন ধরেই পারিবারিক সমস্যার জেরে দু’জনের মধ্যে ঝামেলা চলছিল। পুত্রের নামে থানায় FIR-ও দায়ের করেছিলেন হেমলতা। আর নিজেদের মধ্যে সেই বিবাদ মেটাতেই দু’পক্ষকে ডেকে পাঠিয়েছিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: মা ও সন্তানের বন্ধন চিরন্তন। কথায় আছে, কু সন্তান হলেও কু মাতা কখনই নয়। বর্তমানে সভ্যতার আধুনিক মারপ্যাচে বিধ্বস্ত সমাজ। ডিজিটাল যুগে প্রতিনিয়ত মায়ের উপর সন্তানদের অত্যাচার সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে। যা দেখে রীতিমতো হকচকিয়ে যাচ্ছেন সাধারণ মানুষজন। তেমনি সম্প্রতি থানার মধ্যেই মাকে আগুনে পুড়িয়ে দেওয়ার নৃশংস ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে এক একাধিক ভিডিও। সম্প্রতি উত্তরপ্রদেশের একটি ভাইরাল ভিডিও দেখে রীতিমতো চমকে গেল গোটা নেটপাড়া। জমি নিয়ে বিবাদের জেরে থানার মধ্যেই মাকে আগুন ধরিয়ে দিল পুত্র, ভিডিওটি থানা থেকেই কেউ রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার পরেই নেটপাড়ায় রীতিমতো হুলস্থূল কাণ্ড! ঘটনাটি কী?

সূত্রের খবর, পারিবারিক বিবাদের জেরে তুমুল অশান্তি। আর তা মেটাতেই মা এবং পুত্র থানায় এসেছিলেন। আর সেখানেই মা-পুত্রের মধ্যে চরম বাকবিতণ্ডা বাধে, তারপরেই ক্ষুব্ধ হয়ে ছেলে মায়ের গায়ে আগুন ধরিয়ে দেন। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উত্তরপ্রদেশের আলিগড়ের খাইর থানায়। পুলিশ সূত্রের খবর, জমি সংক্রান্ত ঝামেলা মেটাতে মা এবং পুত্রকে ডেকে পাঠিয়েছিল খাইর থানা। আর পুলিশের নির্দেশে মঙ্গলবার দুপুরে পুত্রকে নিয়ে থানায় হাজির হন হেমলতা নামের ওই মহিলা। দীর্ঘদিন ধরেই পারিবারিক সমস্যার জেরে দু’জনের মধ্যে ঝামেলা চলছিল। পুত্রের নামে থানায় FIR-ও দায়ের করেছিলেন হেমলতা। আর নিজেদের মধ্যে সেই বিবাদ মেটাতেই দু’পক্ষকে ডেকে পাঠিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশের দ্বারাও কোনও সমস্যা হয়নি। থানার মধ্যেই দু’জনার মধ্যে বচসা বেধে যায়। ঠিক সে সময়ই মায়ের গায়ে আগুন ধরিয়ে দেন তাঁর পুত্র গৌরব।

থানার সিসি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে। সেখানেই দেখা গিয়েছে, বচসার মধ্যেই মায়ের গায়ে আচমকাই পেট্রল ঢেলে দেন ছেলে। তার পর লাইটার নিয়ে আগুন ধরিয়ে দেন। সবটা পুলিশের সামনেই ঘটেছে। দাউ দাউ করে জ্বলতে থাকেন ওই মহিলা। তড়িঘড়ি পুলিশ কর্মীরা হাতে বস্তা, বালতি বালতি জল নিয়ে মহিলার গায়ের আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ আগুন নেভাতে সমর্থ হলেও, তত ক্ষণে মহিলার শরীরের ৪০ শতাংশ ঝলসে গিয়েছিল। এরপর অগ্নিদগ্ধ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় গৌরবকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই ভিডিওটি এখন ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে এই ভিডিওটি আমাদের ‘এই মুহূর্তে’ পোর্টাল থেকে যাচাই করা হয়নি।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস