কর্নাটকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০,০০০ ছাড়িয়েছে

কর্ণাটক স্বাস্থ্য বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, গত বছরে একই সময়ে রাজ্যব্যাপী ডেঙ্গু পজিটিভ আক্রান্তের সংখ্যা ছিল ২,৮৫০ জনের। যা কিনা রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বন্যার কবলে দেশের একাধিক রাজ্য। তাই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যাও লাগামছাড়া ভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে, কর্ণাটকে ডেঙ্গু আক্রমনের সংখ্যা ১০,০০০ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ১০,৪৪৯ টি ডেঙ্গু (DENGUE) আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছে। যাঁদের মধ্যে ৩৫৮ জন এখন হাসপাতালে চিকিৎসাধীন। যাঁরা সক্রিয় ডেঙ্গু আক্রান্ত। ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৮ জন। গতকাল অর্থাৎ মঙ্গলবার কর্ণাটক জুড়ে কমপক্ষে ৪,৫৭২ টি ডেঙ্গু রক্তের পরীক্ষা করা হয়েছে।

যাঁদের মধ্যে ৪৮৭ টি রক্তের ইতিবাচক ফল পাওয়া গিয়েছে। মোট পরীক্ষার নমুনা পরিসংখ্যান হল, ৭৮,৪৮৯ টি। সাত মাসে বেঙ্গালুরুতে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছিল প্রায় ৩,৭৭০ টি, তারপরেই স্থান চিক্কামাগালুরু ৬২১, মাইসুরু ৫৬২, হাভেরি ৫০৮, ধারওয়াড়ে ৩৯৭ এবং চিত্রদুর্গ ৩৫০ টি। কর্ণাটক স্বাস্থ্য বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, গত বছরে একই সময়ে রাজ্যব্যাপী ডেঙ্গু পজিটিভ আক্রান্তের সংখ্যা ছিল ২,৮৫০ জনের। যা কিনা রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে।

প্রতিবছরেই সংখ্যাটা রীতিমতো বেড়েই চলেছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু নিয়ে কোনও ভীতি বা আতঙ্কিত হওয়ার কারণ নেই। সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। সাধারণত ময়লা আবর্জনা থেকে ডেঙ্গু ছড়ায়। এই বিষয়ে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আমরা ডেঙ্গুর বিস্তার কমাতে প্রয়োজনীয় ব্যবস্থাগুলির বাস্তবায়ন করছি। যাতে ডেঙ্গুর উৎসগুলিকে তাড়াতাড়ি বিনাশ করা যায়। ইতিমধ্যেই স্বাস্থ্য বিভাগের সমস্ত কর্মকর্তাদের ডেঙ্গু নিরাময়ে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।”

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস