কেরলের মন্দিরে ঢুকতে দেওয়া হল না বিদেশি মহিলা পর্যটককে

। ওই রমণী আরও জানিয়েছেন, এই মন্দিরে পুজো দেওয়ার জন্য তিনি একটি শাড়ি কিনেছিলেন। কিন্তু সেই ঈশ্বরকেই তাঁকে দেখতে দেওয়া হল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবৈষম্যতা অটল এখনও দেশের কিছু কিছু রাজ্যে। ভিন্ন ধর্মের কারণে অনেক জায়গায় মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়না ভিন দেশী অতিথিদের। কিন্তু বিষয়টি একেবারে অন্যায়! কারণ ভগবান সবার, যেই ঈশ্বর, সেই আল্লাহ, সেই যীশুখ্রীষ্ট। ভারতবর্ষ সকল ধর্মাবলম্বীদের দেশ। কিন্তু ভারতের এই খেতাব দিন দিন অবলুপ্ত হচ্ছে। সম্প্রতি একজন বিদেশী মহিলা পর্যটক একটি ভিডিওতে দাবি করেছেন যে, তাঁকে তার জাতীয়তা এবং ধর্মের কারণে কেরলের পদ্মনাভস্বামী মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ক্লিপটিতে, শাড়ি পরা বিদেশীনিকে বলতে শোনা যায়, তাঁকে কেরলের পদ্মনাভস্বামী মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। মন্দিরে প্রবেশ করতে গেলে তাঁকে বলা হয় যে, এই মন্দিরে শুধুমাত্র ভারতীয়রা প্রবেশ করতে পারবে। 

এরপর তাঁর বাগদত্তা মন্দির কর্তৃপক্ষকে জানান যে, তিনি একজন ভারতীয়, তাঁর হবু স্ত্রী, বিদেশি হলেও তিনি শীঘ্রই একজন ভারতীয় হয়ে উঠবেন, কারণ তাঁদের বিয়ে সামনেই। তখন তাঁদের মন্দিরের অফিসে পাঠানো হয়। এবং সেখান থেকে বলা হয়, শুধুমাত্র হিন্দুদের মন্দির প্রাঙ্গনে প্রবেশের অনুমতি রয়েছে। পুরো ঘটনাটি ওই বিদেশীনি ভিডিওতে বর্ণনা করেন। এবং ভিডিওটি ভাইরাল হতেই কংগ্রেস নেতা কার্তি চিদাম্বরমের নজরে পড়ে যায়। এবং তিনি ওই মহিলার ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করে নিন্দা প্রকাশ করেছেন। ভিডিওটি পুনরায় শেয়ার করে তিনি লিখেছেন, “কেউ মন্দিরে যেতে চাইলে, ধর্মের কারণে কেন সেখানে তাঁকে পূজা করতে বাধা দেওয়া হবে?” এমনকী ভিডিওতে, মহিলা প্রকাশ করেছিলেন যে, ‘তিনি আসলে একজন হিন্দু। কিন্তু মন্দির কর্তৃপক্ষ তাঁকে হিন্দু হওয়ার প্রমাণপত্র দিতে বলেছেন। কিন্তু কাস্ট সার্টিফিকেট সর্বদা কে বহন করে? এটি ঠিক নয়! একজন ভারতীয়কে বিয়ে করতে যাচ্ছি এবং গীতা পড়েছি, তাও আমাকে মন্দিরে ঢুকতে দেওয়া হল না। মন্দিরের প্রহরীরা আমার সঙ্গে অপরাধীর মতো আচরণ করছে।”

 

ওই মহিলা মন্দির কর্তৃপক্ষকে “বর্ণবাদী” বলে অভিহিত করেছেন। ওই রমণী আরও জানিয়েছেন, এই মন্দিরে পুজো দেওয়ার জন্য তিনি একটি শাড়ি কিনেছিলেন। কিন্তু সেই ঈশ্বরকেই তাঁকে দেখতে দেওয়া হল না। ভিডিওটি, এই মূহুর্তে সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ভিউজ অতিক্রম করেছে। তবে মন্তব্য বিভাগে, কিছু ব্যবহারকারী তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়ার বিদেশীর যুক্তিকে সমর্থন করেছেন। অন্যদিকে একজন ব্যবহারকারী লিখেছেন, “ধর্ম ও জাতীয়তা নির্বিশেষে যে কাউকেই হিন্দু মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া উচিত। মন্দিরের সংস্কৃতি যেমন ড্রেস কোড, নিরামিষ খাবার খাওয়া, চপ্পল সরানো উচিত”। যাইহোক, আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “কারণ এটি একটি পর্যটন স্থান নয় যা আপনি দেখতে যাবেন, একটি এমন জায়গা যেখানে আপনি পূজা করতে যান।”

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস