‘স্যর-ম্যাডাম’ নয়, শিক্ষকদের ডাকতে হবে ‘গুরুজি বা বহেনজি’, নিদান যোগী রাজ্যে

তিনি বিশ্বাস করেন যে, এই পরিবর্তন ভারতীয় সংস্কৃতিকে উন্নীত করবে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা বাড়াবে। স্কুল ও যেকোনও সরকারি অফিসে শুধু ভারতীয় পোশাক পরতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশে শিক্ষকদের আর ‘স্যার’ এবং ‘ম্যাডাম’ বলে সম্বোধন করা যাবে না। তাঁদের ‘গুরুজি’, ‘দিদি’ বা ‘বোন’ বলে সম্বোধন করতে হবে। এখন থেকে মেয়ে শিক্ষার্থীরা পুরুষ শিক্ষার্থীদের ভাই বলে ডাকবে, আর পুরুষ শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীদের দিদি বা বোন বলে ডাকবে। সম্প্রতি উত্তরপ্রদেশের জেলা আধিকারিক এই আদেশ জারি করেছেন। শুধু তাই নয়, আদেশে আরও বলা হয়েছে যে, শিক্ষক-শিক্ষার্থী অভিবাদনের জন্য ‘জয় হিন্দ’ এবং ‘নমস্তে’ ব্যবহার করতে হবে। সঙ্গে জিন্স ও টি-শার্ট পরে জেলার কাউন্সিল স্কুলে শিক্ষকদের আসা নিষিদ্ধ। এছাড়া ক্লাসরুমের বাইরে জুতো খুলে ফেলা হবে।

হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে মহিলাদের সুরক্ষার্থে এমন অভিনব নির্দেশিকা জারি হল উত্তর প্রদেশ সরকার। উত্তরপ্রদেশের সম্বল জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক অলকা শর্মা আরও জানিয়েছেন, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের আচরণের জন্য অনেক নির্দেশনা জারি করা হয়েছে। তিনি বিশ্বাস করেন যে, এই পরিবর্তন ভারতীয় সংস্কৃতিকে উন্নীত করবে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা বাড়াবে। স্কুল ও যেকোনও সরকারি অফিসে শুধু ভারতীয় পোশাক পরতে হবে। আর স্কুলে শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম বাধ্যতামূলক, এখন শিক্ষকরাও জিন্স-টি-শার্ট পরে স্কুলে আসতে পারবেন না। এছাড়াও স্কুলে DM যখন পরিদর্শন করেন, তখন কিছু শিক্ষক-কর্মচারীদের শার্টের উপরের বোতাম খোলা থাকে, সেটিও অগ্রহণযোগ্য।

এছাড়া আরও জানান, পরিদর্শনকালে কোনও শিক্ষকমহলের কর্মকর্তাকে প্রধান শিক্ষকের চেয়ারে বসতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন BSA। সকল বিদ্যালয়কে তামাক ও প্লাস্টিক মুক্ত রাখতে হবে। আর এই সমস্ত নির্দেশনা না মানলে জরিমানা আরোপ করা হবে এবং পুনরাবৃত্তি হলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া যেতে পারে। উল্লেখ্য, সম্বল জেলার ডিএম রাজেন্দ্র পন্সিয়া সম্প্রতি স্কুল চলাকালীন মোবাইলে গেম খেলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য একজন শিক্ষককে সাসপেন্ড করেছেষ। এখন বিএসএ অলকা শর্মা, ডিএম-এর নির্দেশের উদ্ধৃতি দিয়ে, সমস্ত ব্লক শিক্ষা আধিকারিক দের স্কুলে আচরণের বিষয়ে নির্দেশ জারি করা হল।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস