বয়স ষাট পেরিয়ে গেলে কী খাবেন? জেনে নিন কি বলছে আইসিএমআর

Share:

নিজস্ব প্রতিনিধি :  বয়স ৬০ পেরোতে না পেরোতেই খাবারে অনিহা জন্মায় অনেকেরই। তেমনই অনেকের মধ্যে অস্বাস্থ্যকর খাবার খাওযার অভ্যেস তৈরি হয়। অনেকের পেটের সমস্যা বিশেষ করে হজমের সমস্যা দেখা দেয়। আপনি কী জানেন এইসময় কী খাওয়া উচিত ? এইসময়টা স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন। এইজন্যই ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ(আইসিএমআর)বয়স্কদের জন্য বিশেষ ডায়েট চার্ট তৈরি করেছে। সকাল থেকে রাত অবধি, কখন কীভাবে খাবেন সমস্তটা আছে এই ডায়েট চার্টে। জেনে নিন কী খাবেন।

প্রাতরাশ : ১)ভারী খাবার হঠাৎ করে একবারে না খেয়ে বারেবারে হালকা খাবার খান। ২) কম তেলমশলাযুক্ত খাবার খেতে হবে। ৩) চিবিয়ে খাওয়া নিয়ে দাঁতের কোন সমস্যা থাকলে গলা ভাত সঙ্গে সেদ্ধ সবজি খেতে হবে। ৪) তাড়াতাড়ি প্রাতরাশ সারতে হবে। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে। প্রাতরাশে খাওয়া যেতে পারে, দুধ-কর্নফ্লেক্স, অথবা এক বাটি ডালিয়ার খিচুরি, না হলে সবজি দিয়ে ওটস। ৫) দুধ হজম করতে সমস্যা হলে হাতের তৈরি গরম রুটি সঙ্গে এক বাটি সবজি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সঙ্গে যেকোন একটি মরসুমি ফল।

লাঞ্চ :  ১)দুপুরের খাওয়া সারতে হবে বেলা ১টা থেকে ২টোর মধ্যে। এর বেশি দেরী করলে চলবে না। এক থেকে দুই কাপ ভাত (শরীরের অবস্থা অনুযায়ী), এক বাটি ডাল, এক বাটি সবজি অল্প তেলে রান্না করা, মাছ, মাংস অথবা ডিম।মাংস খেলে সবজি দিয়ে স্ট্যু বা স্যুপ দিয়ে বানিয়ে খাওয়াই ভাল। ২)খাবার পাতে কাঁচা নুন একদমই চলবে না। ৩)রান্নায় চিনির মাত্রা কমাতে হবে। ৪)খাওয়ার পরে অল্প টক দই খেতে পারেন।

বিকেল : ১)বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে এক কাপ চা (দুধ, চিনি ছাড়া হলেই ভাল),সঙ্গে হালকা কম তেলমশলরা স্ন্যাকস খাওয়া যেতে পারে। চিঁড়েও খেতে পারেন। মুড়ি মেখে খেতেও পারেন। ২) বিকেলের দিকে আমান্ড,কাজু,কিসমিস, ভেজানো বাদাম খেতে পারেন। একটা খেজুরও খেতে পারেন।

ডিনার :  রাতের খাওয়া ৮ টা থেকে ৯টার মধ্যে সেরে নিলে ভাল হয়। রাতে ভাত খাওয়ার অভ্যাস থাকলে এক কাপের বেশি নয়, না হলে দু’টি রুটি, এক বাটি সবজি খাওয়া যেতে পারে।

সচেতনতা : ১) ডিম খেয়ে হজম না হলে মাছ খেতে পারেন। ২) এইসময় হাড়ের সমস্যা, বাতের ব্যথা ভোগায়। তাই ক্যালসিয়ামও জরুরি। দুধ, ছানা, পনির, দই, পালং শাক থেকে যথেষ্ট পরিমাণে ক্যালশিয়াম পাওয়া যাবে। ৩) দুধ হজমে সমস্যা থাকলে ছানা খেতে পারেন। ৪) খাদ্যতালিকায় ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকা জরুরি। তবে স্বাস্থ্যঝুঁকি থাকলে  পুষ্টিবিদের  পরামর্শ নিন।

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা