বিহারের পর উত্তরাখণ্ডে ভেঙে পড়ল  নির্মাণাধীন ব্রিজ  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের  ভেঙে পড়ল নির্মাণাধীন ব্রিজ। তবে বিহার নয় এবার উত্তরাখণ্ডে  ভাঙল ব্রিজ। বৃহস্পতিবার রুদ্রপ্রয়াগের বদ্রীনাথ হাইওয়ের ধারে নরকোটায় এই ঘটনা ঘটে। সেখানেই ‘সিগনেচার ব্রিজ’ নামে একটি ব্রিজ তৈরি হচ্ছিল। প্রায় ৭৬ কোটি টাকা ব্যয় করে। এদিন সেই  ব্রিজটি আচমকাই ভেঙে পড়ে।

বৃহস্পতিবার সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটে। ব্রিজ ধসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় টেকনিক্যাল কমিটির সদস্যরা। কী কারণে এই ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । তবে স্বস্তির বিষয় এদিনের দুর্ঘটনায় এখন কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, এই ব্রিজটি তৈরি হচ্ছিল  all weather road প্রকল্পের আওতায়। প্রায়  ১১০ মিটার দৈঘ্যতায় তৈরি হচ্ছিল এই সিগনেচার ব্রিজটি। বলা বাহুল্য, উত্তরাখণ্ডের এটিই প্রথম সিগনেচার ব্রিজ তৈরি হচ্ছিল  নারকোটায়। ২০২১ সাল থেকে এই সেতুর নির্মাণ কাজ চলছে। আর সেই ব্রিজটি এদিন আচমকাই ভেঙে পড়ল।

এক আধিকারিক জানিয়েছেন, ‘সাধারণত প্রতিদিন এই সময়ে ৪০ জন শ্রমিক কাজ করেন। তবে এদিন কেউ কাজ করেছিল না। সেইজন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।‘ অন্যদিকে এই ব্রিজ ভেঙে পড়া নিয়ে স্থানীয় এক স্থানীয়দের অভিযোগ, অসতর্কভাবে এটি তৈরি করা হচ্ছিল। তাই এটি ভেঙে পড়ে। ইতিমধ্যেই এই ‘সিগনেচার ব্রিজ’ ভেঙে পড়ার ঘটনায় শুরু হয়েছে তদন্ত।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি