অকালেই চলে গেলেন কলকাতার জনপ্রিয় গায়ক সন্দীপ

সন্দীপ ব্যাসের সেই পারফরম্যান্স আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। এছাড়াও পপ সঙ্গীতে তিনি বাজিমাত করেছিলেন। বলিউড থেকে ইংরেজি,পপ গান- সবেতেই সমান পারদর্শী ছিলেন সন্দীপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন মহলে ফের শোকের ছায়া। অকালেই চলে গেলেন জনপ্রিয় গায়ক সন্দীপ ব্যাস (Sandeep Vyas)। তবে তিনি কলকাতার ছেলে হলেও মুম্বই বিনোদন মহলেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নিজের কন্ঠের যাদুতে মাতিয়েছেন গোটা বিনোদন ইন্ডাস্ট্রি। বুধবার সন্ধ্যায় কলকাতায় নিজের বাড়িতেই মারা গিয়েছেন তিনি। এবং তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে কেওড়াতলা মহাশ্মশানে। মাত্র ৫০ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় গায়ক।

তবে সন্দীপ গায়কের পাশাপাশি জকি বা ডিজে হিসেবেও বেশী জনপ্রিয় ছিলেন। তাঁর মতো একজন বহুমুখী প্রতিভার অকালপ্রয়াণে স্বাভাবিকভাবেই শোকে কাতর তাঁর পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং ইন্ডাস্ট্রির সহকর্মীরা। তবে ঠিক কি কারণে তিনি মারা গিয়েছেন, তা জানা যায়নি। তাঁর কেরিয়ারের একটি উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল ২০০৭ সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুম্বইয়ের গোটা ব্রেবোর্ন স্টেডিয়ামে তাঁর অসাধারণ পারফরম্যান্স। সন্দীপ ব্যাসের সেই পারফরম্যান্স আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। এছাড়াও পপ সঙ্গীতে তিনি বাজিমাত করেছিলেন। বলিউড থেকে ইংরেজি,পপ গান- সবেতেই সমান পারদর্শী ছিলেন সন্দীপ। কলকাতার মিউজিক ইন্ডাস্ট্রিতে সন্দীপ ব্যাস নামটি সুপরিচিত। সিসিএন্ডএফসি বা টালিগঞ্জ ক্লাবের মতো একাধিয়া প্রাইভেট ক্লাবে তিনি কনসার্ট করতেন,

ইদানিং কালে তাঁর ভাই সঞ্জয়ের সঙ্গে মিলে একাধিক গানও কম্পোজ করেছিলেন তিনি বলিউডে। ইমরান খানের ‘কিডন্যাপ’ সিনেমার ‘মিট যায়ে’ তাঁর গাওয়া। তবে তিনি বেশিরভাগ সময়েই লাইভ কনসার্ট করতেন। এবং তাঁর কনসার্টে ব্যাপক ভিড়ও জমত। কিন্তু অকালেই তাঁর মৃত্যু বিনোদন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া বয়ে নিয়ে এসেছে। সন্দীপকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর কলকাতার সহ সঙ্গীতশিল্পীরাও।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল