‘কন্নড়েই বলতে হবে কথা’, ভাষার অত্যাচারে বেঙ্গালুরুর চাকরি ছাড়লেন পঞ্জাবি মহিলা

বিষয়টি নিয়ে হাসি ঠাট্টা করতেন আমার সহকর্মীরা। স্থানীয় লোকেদের সঙ্গেও আমার অভিজ্ঞতা খারাপ। ফ্ল্যাট থেকে অফিস এবং অফিস থেকে ফিরে অটোতে ভ্রমণ করাও ছিল হয়রানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বেসরকারি কর্মসংস্থানগুলিতে ইংরেজি ভাষার রাজ-রাজত্ব। সহকর্মী বা বসের কাছে যাতে অপমানিত না হতে হয়, তাই একপ্রকার জোর করেই ইংরেজী বা হিন্দি ভাষা বলতে হয়। কিন্তু নিজের সংস্কৃতিকে সর্বদা মাথার উপরে রাখেন অনেকেই। তাই নিজের সংস্কৃতির রক্ষার্থে বেঙ্গালুরুতে লাখ টাকার মাহিনার চাকুরী ছেড়ে দিলেন একজন মহিলা। চাকরি ছাড়ার পর তিনি সোশ্যাল মিডিয়ায় এসে তাঁর চাকরি ছাড়ার সম্পূর্ণ কারণ ব্যক্ত করেছেন। উত্তর ভারতীয় হওয়ার কারণে তাঁকে তাঁর কোম্পানিতে বৈষম্যের মুখে পড়তে হয়। শুধু কোম্পানী নয়, উত্তর ভারতীয় হওয়ার কারণে তাঁকে বেঙ্গালুরুর পথে-ঘাটেও নানা বৈষম্যের মুখে পড়তে হয়েছে। তাঁর পোস্টটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। নিগৃহীতা মহিলাটি জানান, ‘আমি কর্মসূত্রে প্রায় ১.৫ বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করেছি।

বেঙ্গালুরুর একটি কোম্পানিতে কাজ করতাম। পঞ্জাবে বিয়ে করার কারণে, আমাকে সারা বছর হাতে চুড়ি পরতে হয়, কারণ এটা আমার ঐতিহ্যের অংশ। কিন্তু বিষয়টি নিয়ে হাসি ঠাট্টা করতেন আমার সহকর্মীরা। স্থানীয় লোকেদের সঙ্গেও আমার অভিজ্ঞতা খারাপ। ফ্ল্যাট থেকে অফিস এবং অফিস থেকে ফিরে অটোতে ভ্রমণ করাও ছিল হয়রানি। অটো চালকরা পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করত যে, আমি উত্তর ভারত থেকে কেন এখানে এসেছি। আমি হিন্দি/ইংরেজিতে কথা বলতাম তাঁদের সঙ্গে, কিন্তু তারা কন্নড় ভাষাতেই আমার সঙ্গে কথা বলত। আর আমি বুঝতাম না। রীতিমতো জোর জবরদস্তিমূলক বিষয় ছিল। লোকেরা হিন্দি/ইংরেজিতে একটা শব্দও না বোঝার ভান করত।” তিনি আরও বলেন, শুধু অটোরিকশা চালকই নয়, বেঙ্গালুরু ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির সঙ্গে কথা বলতেও তাঁর কষ্ট হত। কারণ সেখানেও ‘হিন্দি নয়, ইংরেজি নয়, কেবল কন্নড় ভাষাভাষীদের সমস্যার কথাই শুনতে চায়। এই অসুবিধাগুলির কারণেই তিনি শেষ পর্যন্ত গুরুগ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমানে ওই মহিলার পোস্টটি ১৪ লক্ষেরও বেশি লাইক অর্জন করেছে। তবে কিছু ব্যবহারকারী তাকে সমর্থন করেছেন আবার কিছু অভদ্র মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী বলেছেন, ‘আমিও অনেক কষ্ট পেয়েছি, কর্মকর্তারা আমাকে সামনে বলেছেন, কন্নড় শিখুন।’

তবে কিছু লোক মহিলার পোস্টটিকে নিয়ে উল্টে তাঁকে প্রশ্ন করেছে যে, কেন তিনি কর্ণাটকে দেড় বছর থেকেও কন্নড় শেখেননি। আরেকজন বলেছেন- ‘প্রথমত, কেউ আপনাকে বেঙ্গালুরু বা কোনো জায়গায় যেতে বাধ্য করেনি। এটা আপনার পছন্দ ছিল। হ্যাঁ, অ-কন্নড়ীগাদের প্রতি উচ্ছৃঙ্খলতা বেশি, স্থানীয় ভাষা মানিয়ে নেওয়ার এবং শেখার চেষ্টা করাতে কোনও ক্ষতি নেই। অটো চালকরা যা করেন তা একেবারেই ভুল।’ তবে বেঙ্গালুরুতে কন্নড় ভাষার বাড়বাড়ন্ত আজকের নয়। সেখানকার মানুষ হিন্দি বা ইংরেজীর থেকে নিজেদের ভাষাকেই আগে গুরুত্ব দেয়। সম্প্রতি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে কন্নড়পন্থী বিক্ষোভ দেখা গিয়েছিল। কন্নড় ভাষায় লেখা না থাকায় গত বছর বহু ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছিল। সম্প্রতি, কর্ণাটক মন্ত্রিসভা একটি বিল অনুমোদন করেছে যা বেসরকারী খাতে কান্নাডিগাদের জন্য সংরক্ষণ বাধ্যতামূলক করেছে। এই বিল আইনে পরিণত হলে কর্ণাটকে ব্যবসা করা বেসরকারি সংস্থাগুলিকে কন্নড় ভাষাভাষীদের 50% থেকে 100% সংরক্ষণ দিতে হবে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস