Jagannath Temple: পুরীর শ্রীমন্দিরের বিভিন্ন দুয়ারের মাহাত্ম্য জানেন কী?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: লীলাপুরুষোত্তম শ্রী জগন্নাথের শ্রীমন্দির এক অভূতপূর্ব স্থাপত্যের উজ্জ্বল নিদর্শন। বিভিন্ন লীলা থেকে শুরু করে বিস্তর রহস্যময়তায় ভরা এই জগন্নাথ মন্দির। তবে জানেন কি? এই মন্দিরের চারদিকের দুয়ারে কারা আছে?

শ্রী মন্দিরের চারদিকে আছে সিংহ দুয়ার, ব্যাঘ্র দুয়ার, হস্তী দুয়ার ও অশ্ব দুয়ার। জানিয়ে রাখা ভালো, মন্দিরের মুখ্য দুয়ার হল সিংহ দুয়ার, যা অবস্থিত মন্দিরের ঠিক পূর্ব দিকে। পশ্চিমের অতীন্দ্র প্রহরী বাঘ, তাই মন্দিরের পশ্চিমে আছে ব্যাঘ্র দুয়ার। শ্রীমন্দিরের উত্তরে অবস্থিত হস্তী দুয়ার, ও দক্ষিণে অবস্থিত অশ্ব দুয়ার।

প্রচলিত নিয়মানুসারে জগন্নাথ মন্দিরে বেশিরভাগ তীর্থযাত্রী সিংহদ্বার দিয়েই প্রবেশ করেন। এমনকি, রথযাত্রায় পহুন্ডি বিজে ও নীলাদ্রি বিজের সময় এই সিংহ দুয়ার দিয়েই মহাপ্রভু শ্রী জগন্নাথ বলরাম ও মা সুভদ্রাকে মন্দিরের বাইরে বের করা হয় ও পুনরায় মন্দিরে প্রবেশ করানো হয়। এই সিংহ দুয়ারকে আবার ধর্ম দরজাও বলা হয়। কথিত রয়েছে, শ্রীমন্দিরের পশ্চিমে যে ব্যাঘ্র দুয়ার আছে, তা মোক্ষলাভের দুয়ার। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং এই ব্যাঘ্র দুয়ার দিয়েই শ্রীমন্দিরে প্রবেশ করতেন। শুধু তাই নয়, বড় বড় সিদ্ধ তান্ত্রিক ও সাধু সন্ন্যাসীদের শ্রীমন্দিরে প্রবেশের পথ এটিই।

বর্তমানে জগন্নাথ মন্দিরের উত্তরের দুয়ারে হাতির যে দুটি মূর্তি দেখা যায়, সেগুলি নতুন করে সারানো হয়েছিল। কারণ, আগে যে মূর্তিগুলো ছিল, শোনা যায় মুসলমানদের আক্রমণের ফলে দুটি মূর্তিই ক্ষতিগ্রস্ত হয়েছিল। জানা যায়, হস্তী মূলত বৌদ্ধ ধর্মের প্রতীক। তাই নিঃসন্দেহেই বলা যেতে পারে যে, জগন্নাথ মন্দিরে বৌদ্ধধর্মের প্রভাবও পড়েছিল। অপরদিকে মন্দিরের দক্ষিণ দরজা অর্থাৎ, অশ্ব দুয়ারের স্থাপত্যটি অভূতপূর্ব। এই দুয়ারের দু’পাশে  সাদা ও কালো দুটি ছুটন্ত ঘোড়া লক্ষ্য করা যায় । এমনকি ঘোড়ার পিঠে বর্শা হাতে দুইজন সৈনিকও বর্তমান ও ঘোড়ার নীচে আছে মনুষ্যরূপী দুই রাক্ষস, যারা বর্শাবিদ্ধ হওয়ার অপেক্ষায়। মানুষের প্রচলিত বিশ্বাস অনুসারে ঘোড়ার পিঠে ওই দুইজন ছদ্মবেশী সৈনিকই হলেন স্বয়ং জগন্নাথ মহাপ্রভু ও বলভদ্র। জগন্নাথ মন্দিরের চতুর্দিকের চতুর্দুয়ারের মূর্তিগুলি কোনোটিই পাথরের তৈরি নয়, সেগুলি চুন ও সুরকি মিশিয়ে তৈরি হয়েছিল। এর থেকে অতি সহজেই বোঝা যায় যে, পুরীর মন্দির স্থাপত্য কতটা নিপুণ শিল্প নৈপুণ্যতার নিদর্শন রাখে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস