‘যখন মনে হবে, দুলহান হয়ে যাব’, কবে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর?

অভিনেত্রীর এই লুক দেখেই তাঁর বিয়ে নিয়ে একাধিক প্রশ্ন করেই ফেলেন সাংবাদিকরা। মাস কয়েক আগেই জনপ্রিয় চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে সম্পর্কে শিলমোহর দেন শ্রদ্ধা কাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘সমবয়সী তো সবার বিয়ে হয়ে গেল, আপনার কবে হবে’? মিষ্টি ভাষায় উত্তর দিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিউডে একের পর এক সুখবর। গত ৩ বছরে বলিউডের একাধিক অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসেছেন। যাঁদের মধ্যে আছেন, কৃতি খারবান্দা, মীরা কাপুর, পরিণীতি চোপড়া, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, আলিয়া ভাট-সহ একাধিক নায়িকা তাঁদের পছন্দের সঙ্গীর সঙ্গে ঘর বেঁধেছেন। চুটিয়ে সংসার করছেন। কিন্তু তাঁদের সমসাময়িক অভিনেত্রী শ্রদ্ধা কাপুর কবে বিয়ে করবেন? এটাই ভক্তদের মনে প্রশ্ন। ২০১৩ সালে আশিকী 2-ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন শক্তি কাপুরের একমাত্র কন্যা শ্রদ্ধা কাপুর। একটি ছবি করেই দর্শকদের হৃদয়ে বসে যান এই তরুণ অভিনেত্রী। এরপর থেকে একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দিয়েছেন নায়িকা। বলিউডের অন্যতম নম্র-সুন্দরী অভিনেত্রীও বটে তিনি।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) রিলিজ করেছে অভিনেত্রীর আসন্ন প্রতীক্ষিত ছবি ‘স্ত্রী 2’। স্ত্রীর ফ্র্যাঞ্চাইজি এবার ধামাকেদার হতে চলেছে। ছবিতে নতুন সংযোজন স্কন্ধকাটা। যা কিনা ভয় আরও দ্বিগুণ বাড়াবে দর্শকদের। যাই হোক, গতকাল স্ত্রী-2-এর ট্রেলার লঞ্চ ইভেন্টেই একেবারে বধূ বেশে লাল শাড়িতে সেজে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। আর অভিনেত্রীর এই লুক দেখেই তাঁর বিয়ে নিয়ে একাধিক প্রশ্ন করেই ফেলেন সাংবাদিকরা। মাস কয়েক আগেই জনপ্রিয় চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে সম্পর্কে শিলমোহর দেন শ্রদ্ধা কাপুর। এরপর থেকেই গুঞ্জন কবে বিবাহ করছেন শ্রদ্ধা কাপুর? সেখানেই বিয়ের পরিকল্পনার কথা খোলসা করেছেন শ্রদ্ধা কাপুর। ইভেন্টে তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে, অভিনেতা একটি মজার উত্তর দিয়েছেন। অনুষ্ঠানে, কবে বিয়ে করবেন এমন প্রশ্ন করা হলে, শ্রদ্ধা উত্তর দেন, ” ওহ স্ত্রী হ্যায়, উসসে জব দুলহান বান্না হ্যায় ওহ বনেগি ” (তিনি স্ত্রী, যখনই তার মনে হবে তখন তিনি কনে হয়ে যাবেন)।”

অভিনেত্রীর এই জবাবে হাসির ফোযারা ওঠে ইভেন্টে। ট্রেলার লঞ্চ ইভেন্টের জন্য , শ্রদ্ধা একটি দীর্ঘ বিনুনি সহ, উজ্জ্বল লাল শাড়ি পরেছিলেন। ঐতিহ্যবাহী পোশাকে তাকে ‘দুলহান’-এর মতো দেখাচ্ছিল। ছবিতে তিনি রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অপশক্তি খুরানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। তবে নায়িকার বিয়ে নিয়ে জল্পনা এই প্রথম নয়। শ্রদ্ধা ও চিত্রনাট্যকার রাহুল মোদির সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিন ধরে। মোদি রচিত তার শেষ ছবি ‘তু ঝুঠি মে মক্কার’-এর সেটে তাদের দেখা হয়েছিল এবং তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। ‘স্ত্রী 2’, অমর কৌশিক পরিচালিত এবং দীনেশ ভিজান এবং জ্যোতি দেশপান্ডে সহ-প্রযোজিত, ১৫ আগস্ট, ২০২৪-এ প্রেক্ষাগৃহে পাবে৷

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল