আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হরিয়ানায় দল ক্ষমতা দখল করলেই মহিলাদের মাসে হাজার টাকা ভাতা, গ্যারান্টি আপের

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট নয় বরং একা লড়াই করার  সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি। এই  আবহে বিধানসভা নির্বাচনের আগে  শনিবার ‘কেজরিওয়াল কি ফাইভ গ্যারান্টি’ প্রকাশ করলেন দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। আর সেই গ্যারেন্টিতে হরিয়ানার মহিলাদের বিশেষ সুযোগ- সুবিধার কথা ঘোষণা করে আপ। এখান থেকেই স্পষ্ট যে হরিয়ানায় ভোট পেতে মহিলাদের ওপর আস্থা রাখছে কেজরির সরকার । 

কী কী রয়েছে আপের পাঁচটি গ্যারেন্টির মধ্যে?

১) বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা

২)  বিনামূল্যে চিকিৎসা

৩) মানুষকে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা

৪) হরিয়ানার প্রত্যেক মহিলাকে প্রতি মাসে এক হাজার টাকা

৫)  যুবকদের জন্য কর্মসংস্থান

এদিন পঞ্চকুলার ইন্দ্রধনুষ অডিটোরিয়ামে টাউন হল থেকে পাঁচ গ্যারেন্টি উন্মোচন করেন সুনীতা কেজরিওয়াল। সেখান থেকে তিনি আক্রমণ করেন প্রধানমন্ত্রীকে। সুনীতা বলেন,’ নরেন্দ্র মোদি কেজরিওয়ালকে হিংসা করতেন। সেইজন্য মিথ্যে মামলায় তাঁকে তিহার জেলে বন্দি করে রাখা হয়েছে। ‘ শুধু তাই নয় কেজরিওয়ালের গ্রেফতারিকে অপমান বলেও মন্তব্য করেন সুনীতা।

প্রসঙ্গত, চলতি বছর লোকসভা নির্বাচনে  হরিয়ানায় সমঝোতা করেছিল কংগ্রেস এবং আপ। সে রাজ্যের ১০টি আসনের মধ্যে একটি কেজরীর দলকে ছেড়ে ন’টিতে লড়েছিল রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গের দল। তার মধ্যে পাঁচটিতে জিতেছেন কংগ্রেসের  প্রার্থীরা। বাকি পাঁচটি গিয়েছে ‘পদ্মে’র ঝুলিতে।   এই আবহে বিধানসভা নির্বাচনে ৯০ টি আসনে  একা লড়াই করার কথা ঘোষণা করেছে  আম আদমি পার্টি।

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ