Guru Purnima 2024: মহাভারত লিখতে কোন শর্তে দিয়েছিলেন গণেশ

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারত লিখেছিলেন মহাঋষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যিনি ঋষি ব্যাসদেব নামে পরিচিত। কিন্তু আপনি কী জানেন মহাভারত কে লিখেছিল ?  আর কীভাবেই বা মহাভারত কম সময়ে লেখা হয়েছিল ? আসলে এই মহাভারত লিখেছিলেন স্বয়ং ভগবান গণেশ। তবে জেনে নিন কেন তিনি মহাভারত লিখেছিলেন এবং লেখার সময় কোন শর্তেই বা রাজী হয়েছিলেন।

মহাভারত লেখার ভার গণেশকে দেওয়া হয়েছিল কেন : একদিন, বেদ ব্যাস(একজন ঋষি)হিমালয়ে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। তখন ভগবান ব্রহ্মা তাঁকে দেখা দিলেন। মহাভারতের মহাকাব্য লেখার নির্দেশ দিলেন ব্রহ্মা।ব্যাস যেহেতু সমগ্র যুদ্ধ ভালভাবে প্রত্যক্ষ করেছিলেন এবং সমস্ত চরিত্রকে ব্যক্তিগতভাবে জানতেন, তাই ব্রহ্মা ব্যাসকেই বেছে নিয়েছিল সেরা রচয়িতা হিসেবে।

মহাভারত লেখার ইতিহাস :  বেদ ব্যাস জানতেন যে মহাভারত কোন সাধারণ গল্প নয়। এটি জটিল এবং দীর্ঘ সময়ের কাজ। তাই, তাঁর যোগ্য সাহায্যকারী প্রয়োজন ছিল।যে তাঁকে (ঋষি ব্যাসদেব)মহাভারত লিখতে সাহায্য করবে। তিনি খোঁজা শুরু করলেন।হঠাৎ তাঁর মনে হল যে ভগবান গণেশ তাকে মহাকাব্য লিখতে সাহায্য করতে পারেন।কেননা তিনি খুব দ্রুত লিখতে পারতেন।এরপর ঋষি ব্যাসদেব গেলেন গণেশের কাছে।

ভগবান গণেশ তখন সেই প্রস্তাব গ্রহণ করেন। তবে তাঁর একমাত্র শর্ত ছিল যে, তিনি মহাকাব্যটি লিখবেন কিন্তু কোনরকম বিরতি নেবেন না তিনি। কলম থামলে তিনি লিখতে পারবেন না।ব্যাস ভগবান গণেশের শর্তে রাজি হন, কিন্তু তাঁরও পাল্টা শর্ত ছিল। তিনি বলেছিলেন যে ভগবান গণেশ বাক্যটি পুরোপুরি না বুঝে লিখবেন না। গণেশ ব্যাসের শর্তে রাজি হন এবং মহাভারত লেখা শুরু হয়।

কিন্তু কিভাবে এটা সম্ভব হত? যদি বিরতি না দেওয়া হয় তবে তো মহাভারত রচনা হবে না। তাই বুদ্ধি করে ঋষি গণেশকে শর্ত দিয়েছিল যে না বুঝে গণেশ লেখা চালিয়ে যেতে পারবে না। এতে ব্যাস ইচ্ছাকৃতভাবে এর মধ্যে কিছু জটিল বাক্য লিখতেন যা ভগবান গণেশকে ভাবিয়ে তুলত। ফলে স্বাভাবিকভাবেই গণেশ সময় নিতো বুঝতে। এই সময়টুকু ব্যাসদেব ভাবতেন পরবর্তী অধ্যায় কী হবে এবং জটিল বাক্য কী করা যায় যাতে বিরতি পাওয়া যায়। এইভাবে মহাভারত লেখা হয়েছিল। খুব দ্রুততার সঙ্গে লিখেছিলেন গণেশ।

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা