একুশের সমাবেশে অর্জুনের ট্যাবলো, নজর কাড়ছে সকলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরও একটা  ২১ জুলাই । দূর দূরান্ত থেকে  বহু মানুষরা এদিন আসছেন ধর্মতলায় ২১ জুলাই সভাস্থলে। এই আবহে রবিবার দেখা গেল এক অন্য ছবি। বিশেষ ভ্যান রিক্সাতে একুশের ট্যাবলো। হাজরা মোড়ে এই ট্যাবলো যাবে ধর্মতলার সমাবেশে।  আর এই বিশেষ ট্যাবলোটি বানিয়েছেন  পেশায় অ্যাম্বুল্যান্স চালক অর্জুন সর্দার।

বিশেষ ট্যাবলোতে  কী কী রয়েছে ? ট্যাবলোর উপর সেজেছে তৃণমূলের পতাকায়। রয়েছে নেত্রীর কাটআউট থেকে সভায় বক্তৃতার ছবি। রয়েছে রাজ্য সরকারের নানান প্রকল্পের বার্তা। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানিয়ে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদানের মত বার্তা দেওয়া হয়েছে  ট্যাবলোয়।  এছাড়াও অর্জুন ট্যাবলোর নিচে  পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে প্রতীকী চারাগাছে সাজিয়েছেন। একথায় এই ট্যাবলোর মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নানান উদ্যোগে কথা তুলে ধরতে চেয়েছেন অ্যাম্বুল্যান্স চালক অর্জুন সর্দার।

উল্লেখ্য , ২১ জুলাই দিনটিকে জুড়ে রয়েছে  তৃণমূল কর্মীদের আবেগ। শহীদ দিবস হলেও উৎসবের চেহারা নিয়েছে  রাজপথ।  ইতিমধ্যেই শহর এবং শহরতলির বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের কর্মী এবং সমর্থকেরা মিছিল করে ধর্মতলায়  এসে উপস্থিত হয়েছেন। বলা বাহুল্য, বেশ কয়েকবছর ধরেই শহীদ  দিবসের দিন একের পর এক চমক দিয়ে থাকে তৃণমূল কংগ্রেস। তাই সব দল ওই দিন নজর রাখে ঘাসফুলের ওপর। তারমধ্যে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলার ২৯ আসনে জয়ের পর ২১ জুলাইকে সামনে রেখেই হতে চলেছে তৃণমূলের প্রথম বড় জনসভা।  তা নিয়ে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির অন্দরে শুরু হয়েছে জল্পনা।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১