‘ধরমবীর 2’ ট্রেলার লঞ্চের মঞ্চে গোবিন্দাকে জড়িয়ে ধরলেন সলমান, কী কথা হল তাঁদের?

সলমান খান মঞ্চে বিশিষ্ট ব্যক্তিদের জড়িয়ে ধরে করমর্দন করছেন। এমনকী তিনি প্রবীণ অভিনেতা জিতেন্দ্রকে উষ্ণ আলিঙ্গন করেছিলেন এবং গোবিন্দার কাছে আসার পরে, তাকে আলিঙ্গন করে নাচেন

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল শনিবার ধরমবীর 2-এর ট্রেলার লঞ্চে উপস্থিত হয়েছিলেন সুপারস্টার সলমান খান। ধরমবীর শিবসেনার প্রয়াত নেতা আনন্দ দীঘের বায়োপিক ছিল, যেটি ২০২২ সালে রিলিজ হয়েছিল। এই ছবির দ্বিতীয় সংস্করণ ধরমবীর 2-আগামী ৯ অগস্ট মুক্তি পাবে। গতকাল ২০ জুলাই শনিবার ছবির ট্রেলার লঞ্চ হয়েছে।ছবিতে আনন্দ দীঘের রবিনহুড বিষয়টি দেখানো হয়েছিল। জনসেবার জন্যেই তিনি বেশি জনপ্রিয়তা লাভ করেছিলেন। এটি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে জীবনের একটি বড় সাফল্য। ছবির দ্বিতীয় সংস্করণে অভিনয় করছেন, প্রসাদ ওক এবং ক্ষিতীশ দাতে অভিনয় করেছেন একনাথ শিন্ডের ভূমিকায়। আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের খুব কাছের মানুষ বলিউড তারকারা। যাঁদের মধ্যে রয়েছেন, গোবিন্দা, সলমান, শাহরুখ খান প্রমুখ। সলমান খান কে অনবরত হত্যার ষড়যন্ত্র করছে লরেন্স বিষ্ণোইয়ের দলবল। আর লরেন্স বিষ্ণোইকে যেভাবেই হোক উচিত শাস্তি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন একনাথ শিন্ডে।

১৪ এপ্রিল সলমনের বাড়িতে হামলার পরেই তাঁর বাড়িতে গিয়ে অভিনেতার সঙ্গে দেখা করে এসেছিলেন একনাথ শিন্ডে। এছাড়াও শাহরুখ খানও একনাথ শিন্ডের বাড়ির নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিকে এ বছর লোকসভা ভোটে উত্তর মুম্বইয়ে শিবসেনার প্রার্থী হয়েছিলেন গোবিন্দা। তাই ধরমবীর 2-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গোবিন্দা, সলমন একসঙ্গেই উপস্থিত হয়েছিলেন। ঘটনার বেশ কিছু ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। একটি ভিডিওতে, সলমানকে অভিনেতা গোবিন্দার সঙ্গে উষ্ণ আলিঙ্গন ভাগ করতে দেখা গিয়েছে। ধরমবীর 2 ট্রেলার লঞ্চে বিশিষ্ট উপস্থিতদের মধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিস এবং মুম্বাই বিজেপির সভাপতি আশিস শেলারও অন্তর্ভুক্ত ছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে, সলমান খান মঞ্চে বিশিষ্ট ব্যক্তিদের জড়িয়ে ধরে করমর্দন করছেন। এমনকী তিনি প্রবীণ অভিনেতা জিতেন্দ্রকে উষ্ণ আলিঙ্গন করেছিলেন এবং গোবিন্দার কাছে আসার পরে, তাকে আলিঙ্গন করতে করতে নাচেন। সালমান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পাশে বসার আগে দুজনের মধ্যে কথাবার্তা হয়। সালমান এবং গোবিন্দ এর আগে তাদের ফিল্ম পার্টনারে দুর্দান্ত অন-স্ক্রিন বন্ধুত্ব শেয়ার করেছিলেন।অনুষ্ঠানে সালমানকে উষ্ণ অভ্যর্থনা, ফুলের তোড়া ও শাল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সলমান বলেন, “আমি (ধর্মবীরের) প্রথম অংশের ট্রেলার লঞ্চের জন্য এসেছিলাম এবং এটি সুপার হিট হয়েছিল। আমি আশা করি সিক্যুয়েলটি আরও বড় হিট হবে। ধন্যবাদ। জয় হিন্দ। জয় মহারাষ্ট্র!” এর আগে, অভিনেতা ববি দেওলের সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছবিটির পোস্টার উন্মোচন করেছিলেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল