কেরলে নিপা ভাইরাসের বলি ১৪ বছরের কিশোর

এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল কেরলের একজন ১৪ বছর বয়সী কিশোর। রবিবার (২১ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে ১৪ বছরের কিশোর।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা, বার্ড ফ্লু ভাইরাসের পর এবার নিপা ভাইরাস তঙ্ক। ২০২০ সালে করোনা ভাইরাসের প্রকোপ আজও বিশ্ববাসীর মনে আতঙ্কের সৃষ্টি করে। যার দাপটে গোটা সভ্যতা পায়ে বেড়ি পরে বন্দি হয়ে যায় চার দেওয়ালে। যার দরুণ মানুষ সারাজীবনের মতো পরিচিত হয়ে গিয়েছেন লকডাউন, স্যানিটাইজার, মাস্কের মতো শব্দগুলির সঙ্গে। বিশ্বজুড়ে মারা গেছে অসংখ্য মানুষ। চারিদিকে কান্নাকাটি। এদিকে বার্ড ফ্লু নিয়েও বিদেশের মাটিতে আতঙ্ক ছড়াচ্ছে। প্রায়শই বার্ড ফ্লুর নতুন স্ট্রেনে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর শোনা যায়। এদিকে কয়েক বছর ধরেই ভারতের কেরল রাজ্যে নিপা ভাইরাসের খোঁজ মিলছে।

নিপা ভাইরাস সাধারণত বাদুড়ের শরীর থেকে পাওয়া গিয়েছে। এ বছর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল কেরলের একজন ১৪ বছর বয়সী কিশোর। রবিবার (২১ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে ১৪ বছরের কিশোর। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ, ২০ জুলাই শনিবার কেরলের মালাপ্পুরম জেলার ১৪ বছর বয়সী কিশোরের নিপা সংক্রমণের বিষয়টি প্রথম জানিয়েছিলেন। প্রচণ্ড জ্বরে কাবু হয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছিল। ১০ জুন থেকে সে অসুস্থ ছিল। এরপর টেস্টে তাঁর রিপোর্ট পজিটিভ পাওয়া গেলে তাঁকে পুনে এনআইভি (ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি) বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাঁর অবস্থা আরও খারাপ হতে থাকায় তাঁকে পরে কোঝিকোড়ের সরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই ২১ জুলাই রবিবার তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, নিপার সক্রমনের ফলে ছেলেটি শেষে মস্তিষ্ক এবং ফুসফুসকে আক্রান্ত করে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানান, “তাঁকে পরে কোঝিকোড়ের সরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছিল। কন্টাক্ট ট্রেসিং শুরু হয়েছিল। ছেলেটির সংস্পর্শে যারা এসেছিল, তাঁদের মধ্যে প্রায় ২৬০ জনকে নজরদারিতে রাখা হয়েছে, এবং ৬৫ জনকে icu-তে রাখা হয়েছে এবং তাদের নমুনা পরীক্ষার করা হচ্ছে। ছেলেটির পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুসহ সাতজন হাসপাতালে নজরদারিতে রয়েছেন।”

তাঁর কথায়, এই রোগের কেন্দ্রস্থল হল পান্ডিককড। তাই সেখানকার চারপাশের মানুষদের, আশেপাশের হাসপাতালের বাসিন্দাদের জনসমক্ষে মুখোশ পরতে এবং এই ভাইরাসে আক্রান্ত রোগীদের কাছে যাওয়া এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। আজ রবিবার ১৪ বছরের কিশোরটির মৃত্যুর কথা স্বাস্থ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন। তবে ইতিমধ্যেই কেরল সরকার নিপা প্রাদুর্ভাব প্রতিরোধে বিশেষ কর্ম পরিকল্পনা তৈরি করছে। উল্লেখ্য, ২০১৮ সালে নিপার সক্রমনে ২০ জন, ২০২১ সালে ৬ জন এবং ২০২৩ সালে ১ জন কোঝিকোড জেলায় এবং ২০১৯ সালে এর্নাকুলাম জেলায় মারা যায়। এমনকী কোঝিকোড়, ওয়ানাদ, ইদুক্কি, মালাপ্পুরম এবং এর্নাকুলাম জেলায় বাদুড়ের মধ্যেও নিপা ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গিয়েছিল। নিপা ভাইরাস, একটি অত্যন্ত প্যাথোজেনিক প্যারামিক্সোভাইরাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা চিহ্নিত দশটি অগ্রাধিকারের প্যাথোজেনগুলির মধ্যে একটি।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস