মহারাষ্ট্রের পালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গোডাউন-সহ চারটি দোকান

আগুন লাগার খবর পেয়েই তড়িঘড়ি সেখানে ছুটে আসে শ্রমিকরা। তখন সতর্কতা বজায় রাখার জন্যে শপিং কমপ্লেক্সের আশেপাশের বাড়ির বাসিন্দাদের তড়িঘড়ি সরিয়ে নেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার (২১ জুলাই) বিকেলে মহারাষ্ট্রের পালঘর জেলার ওয়াদা শহরে একটি বাণিজ্যিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সেখানে অবস্থিত চারটি দোকান এবং একটি ফার্মাসিউটিক্যাল গোডাউন। ঘটনাটির বিষয়টি সোমবার (২২ জুলাই) মহারাষ্ট্রের পালি থানা নিশ্চিত করেছে। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়েই এলাকার চারপাশ থেকে লোকজন ছুটে আসে।

ঘটনার সময় সেখানকার একটি দোকান থেকে শ্রমিকরা ছুটে আসে। তাঁরা সেই সময় ঘুমোচ্ছিল দোকানে। আগুন লাগার খবর পেয়েই তড়িঘড়ি সেখানে ছুটে আসে শ্রমিকরা। তখন সতর্কতা বজায় রাখার জন্যে শপিং কমপ্লেক্সের আশেপাশের বাড়ির বাসিন্দাদের তড়িঘড়ি সরিয়ে নেওয়া হয়। এবং এতকিছুর পর অবশেষে এই সম্ভাব্য বিপর্যয়টি এড়ানো সম্ভব হয়। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় বাণিজ্যিক কমপ্লেক্সের একটি দোকান থেকে, আগুন লাগার পরেই কমপ্লেক্সের চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে।

সেখানে অবস্থিত হোটেল, কাপড়ের দোকান, এবং হার্ডওয়ারের দোকানে আগুন ছড়িয়ে যায়। প্রায় ৫ ঘন্টা প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণের আনা সম্ভব হয় কিন্তু ঠিক কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণের জন্যে ৬ টি ইঞ্জিন আনা হয়েছিল।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস