হরিয়ানার আম্বালায় ঘুমন্ত অবস্থায় পরিবারের ৫ সদস্যকে হত্যা প্রাক্তন সেনাকর্মীর

জমি বিবাদকে কেন্দ্র করে রবিবার (২১ জুলাই) গভীর রাতে মা, নাবালক ভাগ্নে-ভাগ্নি-সহ পরিবারের পাঁচ সদস্যকে কুপিয়ে হত্যা করলেন একজন প্রাক্তন সেনাকর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ কাণ্ড হরিয়ানার আম্বালায়। জমি বিবাদকে কেন্দ্র করে রবিবার (২১ জুলাই) গভীর রাতে মা, নাবালক ভাগ্নে-ভাগ্নি-সহ পরিবারের পাঁচ সদস্যকে কুপিয়ে হত্যা করলেন একজন প্রাক্তন সেনাকর্মী। ঘটনাটি ঘটেছে, রবিবার (২১ জুলাই) রাতে আম্বালার নারায়ণগড়ের রাতোর গ্রামে।

পুলিশ সোমবার জানিয়েছেন, রবিবার রাতে অবসরপ্রাপ্ত সৈনিক ভূষণ কুমার পরিবারের পাঁচ সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে এবং বাবাকে ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে হত্যার চেষ্টা করেছিলেন কিন্তু ভাগ্যবশত তিনি বেঁচে যান এবং আহত হন। আরও জানা গিয়েছে, পরিবারের ৫ সদস্যকে খুন করার পর তাঁদের মরদেহগুলি পুলিশ দেওয়ার চেষ্টা করেছিলেন প্রাক্তন সেনাকর্মী। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, দুই ভাইয়ের মধ্যে কথিত জমি বিবাদকে কেন্দ্র করে ক্ষোভের বশে প্রাক্তন সেনা তাঁর পরিবারের ৫ জনকে খুন করেছেন। নিহতরা হলেন, ভূষণ কুমারের মা স্বরূপা দেবী (৬৫), ভাই হরিশ কুমার (৩৫), ভগ্নিপতি সোনিয়া (৩২), এবং তাঁদের দুই সন্তান ইয়াশিকা (৫) এবং ময়ঙ্ক (৬)। তবে ভূষণ কুমার তাঁর বাবা ওম প্রকাশকেও কুড়াল দিয়ে হত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি বেঁচে যান। কিন্তু এই হামলায় চরম আহত হয়েছেন তিনি। বর্তমানে নারায়ণগড়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে আম্বালার পুলিশ সুপার সুরিন্দর সিং গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। যদিও হত্যাকাণ্ডের পর ভূষণ কুমার পালিয়ে গিয়েছেন। এবং আসামিদের গ্রেফতারের জন্যে পুলিশ আলাদা টিম গঠন করেন। যেটি এখন বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অপরাধীকে ধরার চেষ্টা করছে এবং মামলার আরও তদন্ত শুরু চলছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস