মোদির সাক্ষাৎ চেয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে গিয়েছে চিঠি, আসেনি উত্তর

মোদির সঙ্গে সাক্ষাৎ চেয়ে মমতার সচিবালয় থেকে চিঠি গিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। কিন্তু তার উত্তর এখনও আসেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৫ জুলাই দিল্লি(New Delhi) সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। কলকাতায় ফেরার কথা ২৮ জুলাই। মাঝে ২৭ জুলাই থাকছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম বৈঠক। সেই বৈঠকে যোগ দেবেন মমতা। বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও(Narendra Modi)। সেই বৈঠকের আগে বা পরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠক করতে চান মমতা। রাজ্যের বকেয়া অর্থ আদায় নিয়েই সেই বৈঠক করতে চান মমতা। আর তাই তাঁর সচিবালয়(Chief Minister’s Secretariat) থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে(PMO) চিঠি গিয়েছে, বৈঠকের জন্য সময় দেওয়ার আর্জি জানিয়ে। কিন্তু সেই চিঠির জবাব নবান্নে এখনও আসেনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। যদিও নবান্নের আধিকারিকদের আশা, ২৫ জুলাইয়ের মধ্যে উত্তর আসবে।

যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধারা হল হল নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা। রাজ্যের দরকারের বিষয়বস্তুগুলি তাঁকে জানানো। মোদির সঙ্গে মমতার রাজনৈতিক মতাদর্শের যাই ফারাক থাকুক না কেন, মমতা মোদির কাছে সাক্ষাৎ করতে চেয়ে সময় চাইলে কখনও মোদি তাঁকে নিরাশ করেননি। লোকসভা ভোটের আগে গত ২০ ডিসেম্বর দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে দেখা করেছিলেন মমতা। বাংলার বকেয়া পাওনার ব্যাপারে নিষ্পত্তির জন্য ওই বৈঠকে একটি প্রস্তাব দিয়েছিলেন মোদি। অথচ গত ৬ মাসে কাজের কাজ কিছু হয়নি। এ বার দিল্লি সফরে গিয়ে ফের সেই ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন মমতা। কিন্তু ঘটনা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের তরফে চিঠি পাঠানো হয়েছে সাউথ ব্লকে, কিন্তু  প্রধানমন্ত্রীর সচিবালয় এখনও সময় জানায়নি।

বাংলার ক্ষেত্রে মমতার বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বকেয়া পাওনার বিষয়টি। সেই অঙ্কের বহর খুব কম নয়। রাজ্যের হিসাবে তা ১ লক্ষ কোটি টাকার বেশি। শুধু ১০০ দিনের কাজ আর আবাস যোজনা মিলিয়ে বকেয়া পাওনার অঙ্ক প্রায় ১৫ হাজার কোটি টাকা। শুধু তা নয়, বাংলায় ১০০ দিনের প্রকল্প বন্ধ হয়ে পড়ে আছে। রাজ্য সরকার নিজের সাধ্যমতো যতটা পারছে কাজ দিচ্ছে। কিন্তু কেন্দ্র এই খাতে আর ১ টাকাও বরাদ্দ করছে না। এটা মোটেই সুস্থ ব্যবস্থার ছবি নয়। ১০০ দিনের কাজ প্রকল্পে এর আগে দুর্নীতির অভিযোগ থাকলেও, নতুন কাজে টাকা না দেওয়াটা একেবারেই কোনও কেন্দ্রীয় সরকারের অবস্থান হতে পারে না। এই অবস্থান ষোল আনা জনবিরোধী।     

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের