২১ রানে ৭ উইকেট! ৯ বছরের রেকর্ড ভাঙলেন ক্যাসেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : খেলার জগতে দীর্ঘ নয় বছরের রেকর্ড কিন্তু কম নয়। ৯ বছরের অক্ষত তুড়ি মেরে ভেঙে দিলেন স্কটল্যান্ডের পেসার চার্লি ক্যাসেল। সোমবার আইসিস মেন ক্রিকেট বিশ্বকাপের লিগ ২ ম্যাচে ওমানের বিরুদ্ধে ৫.৪ ওভার বল করে ২১ রান দিয়ে ৭ উইকেট তুললেন চার্লি।যা অভিনব ইতিহাস বলে মনে করছেন অনেকে।বোলিংয়ে তৈরি হওয়া নতুন রেকর্ড এর আগে বিশ্বের কোনও বোলার এক দিনের ক্রিকেটের অভিষেকে ৭ উইকেট নিতে পারেননি।

যদিও ব্যক্তিগত কারণে স্কটল্যান্ডের বোলার ক্রিস সোল উপস্থিত থাকতে না পারায়, ওমানের বিরুদ্ধে ম্যাচে দলে বেছে নেওয়া হয়েছিল চার্লিকে। ব্যস একটা সুযোগ! আর নিজেকে আরও একবার প্রমাণ করলেন চার্লি।

আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে প্রথম বলেই এলবিডব্লু আউট করেন ওমানের প্রাক্তন অধিনায়ক জিশান মাকসুদকে।দ্বিতীয় বলেও দাপট দেখালেন তিনি ।আয়ান খানের ডিফেন্স ভেঙে দেন।এর সঙ্গে সঙ্গে একদিনের ক্রিকেটে প্রথম দুই বলেই উইকেট তুলে নেওয়ার নজির গড়লেন চার্লি। দুই বল পর ফের উইকেট। এবার আউট করেন খালিল কৈলকে।

তবে ২১ রান দিয়ে ৭ উইকেটে থামেন তিনি। আন্তর্জাতিক অভিষেকে একদিনের ম্যাচে যা সবথেকে সেরা পরিসংখ্যান কোনও বোলারের। এর আগে অভিষেক ম্যাচে ১৬ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন রাবাডা। ২০১৫ সালের জুলাই মাসে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। তবে এবার বিলাল খানকে আউট করে রাবাডার রেকর্ড ভেঙে দেন ক্যাসেল।

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান

জন্মদিনের পার্টিতেই নজর কাড়ল বেবি বাম্প, ভাইরাল সুরভি জ্যোতির আনন্দঘন মুহূর্ত