দিনের শুরুতেই বিশাল পতন সেনসেক্সে! পড়ল ৭০৩ পয়েন্ট

বিএসই বেঞ্চমার্ক সূচক সেনসেক্স শুক্রবার বাজার খুলতেই ৭০৩ পয়েন্ট মুখ থুবরে পড়ল। পাশাপাশি এনএসই বেঞ্চমার্ক নিফটিও পড়ল ২০০ পয়েন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ার বাজারে পতনের প্রভাব ভারতীয় শেয়ার বাজারেও পড়ছে। বিগত কয়েকদিন ধরেই বিএসই সেনসেক্স ও এনএসই নিফটিতে পতন লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবারও সেই ধারা অব্যহত। বিএসই বেঞ্চমার্ক সূচক সেনসেক্স শুক্রবার বাজার খুলতেই ৭০৩ পয়েন্ট মুখ থুবরে পড়ল। পাশাপাশি এনএসই বেঞ্চমার্ক নিফটিও পড়ল ২০০ পয়েন্ট। দিনের শুরুতেই এই ধাক্কা কতটা কাটিয়ে ওঠে ভারতের শেয়ার বাজার তার দিকেই তাঁকিয়ে বিনিয়োগকারীরা।

গত ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত, বিদেশী বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে মোট ২৪৬১৭ কোটি টাকা তুলে নিয়েছে। এর জেরেই লাগাতার পতন হচ্ছে শেয়ার সূচকের। সকাল সাড়ে এগারোটার কিছু পরই সেনসেক্স ৭০৩ পয়েন্ট পড়ে নেমে গিয়েছিল ৫৭,১২২ পয়েন্টে। পতন ১.২ শতাংশ। একইভাবে নিফটিও ১.২ শতাংশ পতনের সাক্ষী হল এদিন। একসময় ১৭,০০৮.৩০ পয়েন্টে চলে এসেছিল নিফটি। সেসময় অনেকেই ভেবেছিলেন নিফটি ১৭ হাজারের নীচে নেমে যাবে। তবে পরে কিছুটা সামলে নেয় বাজার। বর্তমানে থেমেছে ১৭,০৩৭.৫৫ পয়েন্টে।

দালাল স্ট্রিট সূত্রের খবর, শুক্রবার প্রায় ৫০টি শেয়ার মুখ থুবড়ে পড়েছে। টাটা মোটরস, ইন্ডাসগুই ব্যাঙ্ক, টাইটান, বাজাজ ফিনসার্ভ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার পড়েছে এদিন। তবে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের শেয়ারগুলি ভালো ব্যবসা করেছে। বিনিয়োগকারীরা এখন তাঁকিয়ে রয়েছেন দিনের শেষে কতটা ভালো অবস্থায় পৌঁছয় শেয়ার দর তার দিকে। এমনিতেই বিশাল এই শেয়ার পতনের ফলে বিপুল ক্ষতির মুখে পড়েছেন বিনিয়োগকারীরা।

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর