বেঙ্গালুরুর এক হোস্টেলে ঢুকে ২২ বছরের তরুণীর গলা কেটে পালাল আততায়ী

পুলিশ জানিয়েছে যে, মঙ্গলবার রাত ১১.১০ থেকে ১১.৩০ টার মধ্যে ছুরি নিয়ে মেয়েটি যে PG-তে থাকতেন সেই PG- প্রাঙ্গণে ঢুকে পড়ে সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ কাণ্ড বেঙ্গালুরুতে। মঙ্গলবার রাতদুপুরে বেঙ্গালুরুর একটি হোস্টেলে ঢুকে একজন মহিলার গলা কেটে পালাল একজন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাতে বেঙ্গালুরুর কোরামঙ্গলায়। যেখানে একটি পেয়িং গেস্ট আবাসনে একজন ২২ বছরের তরুণীকে গলা কাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃত মহিলাটি বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন এবং তিনি বিহারের বাসিন্দা। তাঁর নাম কৃতি কুমারী।

সে বেসরকারি কর্মসংস্থানে কাজের জন্যে কোরমঙ্গলার ভিআর লেআউটের একটি আবাসনে থাকতেন। আসলে বেঙ্গালুরুতে কর্পোরেট কর্মসংস্থান ভর্তি। যেখানে প্রতি বছরই দেশের কোণে কোণে থেকে মানুষ চাকরির জন্যে সেখানে যান। তেমনই চোখে একরাশ স্বপ্ন নিয়ে বেঙ্গালুরুতে বেসরকারি সংস্থায় চাকরির জন্যে বিহার থেকে ছুটে গিয়েছিলেন কৃতি। কিন্তু স্বপ্ন তাঁর ধূলিস্যাৎ হয়ে গেল এক রাতেই। পুলিশ জানিয়েছে যে, মঙ্গলবার রাত ১১.১০ থেকে ১১.৩০ টার মধ্যে ছুরি নিয়ে মেয়েটি যে PG-তে থাকতেন সেই PG- প্রাঙ্গণে ঢুকে পড়ে সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তি। আর কৃতি ওই PG-র তৃতীয় তলায় থাকতেন। ব্যক্তিটি সেখানে গিয়ে কৃতির কক্ষের তাঁকে আক্রমণ করেন এবং গলা কেটে ফেলে। এরপর ঘটনাস্থলেই তিনি মারা যান।

দক্ষিণ-পূর্ব বিভাগের ডিসিপি সারা ফাতিমা সহ কোরামঙ্গলা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ বর্তমানে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে অনুসন্ধানের চেষ্টা করছে। তাদের সন্দেহ, পরিচিত কেউই এই অপরাধ করেছে। কিন্তু মেয়েটির উপর ওই ব্যক্তির কেন ক্ষোভ ছিল তা জানা যায়নি। সারা ফাতিমা বলেছেন, “একজন অভিযুক্ত যেখানে তিনি থাকতেন সেই বাসভবনে ঢুকে তার গলা কেটে ফেলে, যার পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। আমরা খুনের পেছনের উদ্দেশ্য তদন্ত করছি। অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে, এবং আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।”

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস