তোষণের রাজনীতি চালাচ্ছে বিজেপি, লোকসভায় দাঁড়িয়ে তীব্র নিশানা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাজেট নিয়ে লোকসভায় মোদি সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  বুধবার লোকসভায় দাঁড়িয়ে স্পষ্টভাবে তৃণমূল সাংসদ বলেন,’ এই বাজেট শরিকদের তুষ্ট করতে মোদি সরকার পেশ করেছে। এই বাজেটের মাধ্যমে দেশবাসীকে প্রতারণা করা হয়েছে।‘ শুধু তাই নয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘জো হমারা সাথ, হম উনকে সাথ’ মন্তব্য টেনেও কেন্দ্রকে কটাক্ষ করেন  অভিষেক।

শুধু তাই নয় মোদি সরকারের বাজেটকে ‘দিশাহীন’ বলে আখ্যায়িত করেছেন তৃণমূল সাংসদ। তিনি  শ্রমিকদের প্রসঙ্গে  বলেন,’ শ্রমিকদেরও বঞ্চনা করেছে এই সরকার। ২০০৬ থেকে ২০১৩ সালে মজুরি বেড়েছিল ৬ শতাংশ। এই সরকারের আমলে তা নেমে এসেছে ১.৪ শতাংশে।  ২০১৪ সালে আচ্ছে দিনের কথা বলে বিজেপি ক্ষমতায় এসেছিল , এখন তারা আর  সেটা বলছে না।‘

এছাড়াও এদিন  ফের অভিষেক বাংলা বঞ্চনা নিয়ে লোকসভায় সরব হন। বলেন, ‘ কেন্দ্র  বরাবর  বাংলাবিরোধী অবস্থান নিয়েছে।  বাংলার সংস্কৃতিকে অশ্রদ্ধা করেছে। রাজ্যের ভাবমূর্তিকে ক্ষূণ্ণ করতে ষড়যন্ত্র করেছে।‘  পাশাপাশি  রাজ্যসভায় অর্থমন্ত্রী নির্মলার বক্তব্য প্রসঙ্গে তৃণমূল সাংসদ  বলেন, ‘বাংলা নাকি কেন্দ্রের সহায়তার প্রকল্পগুলিকে বাস্তবায়িত করতে পারেনি। আমি তাঁকে একটি শ্বেতপত্র প্রকাশ করতে বলছি। ২০২১ সালে বাংলায় হারার পর, কেন্দ্র কোন প্রকল্পে কত টাকা দিয়েছে, তা বলুন। অন্যান্য  রাজ্যের জন্য  বন্যা নিয়ন্ত্রণের অর্থ বরাদ্দ করা হয়েছে । কিন্তু বাংলার জন্য কিছু কারা হয়নি। বারবার কেন্দ্রীয়  বঞ্চনা শিকার হয়েছে বাংলা।‘ একথায় এদিনের লোকসভায় একের পর ইস্যু নিয়ে মোদি সরকারকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।   

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস