অসমে জাপানি Encephalitis-এ আক্রান্ত হয়ে নিহত ৩

এঁদের মধ্যে একজন জাপানি হলেন রাজামণি মেধি, বয়স মাত্র ২২ বছর, এবং অন্য দুজন হলেন গাগলমারি গ্রামের সাত বছর বয়সী ইমরানা বেগম এবং শিমুলগুড়ির ৬৬ বছর বয়সী ভবকান্ত নাথ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক সপ্তাহ ধরেই প্রবল বৃষ্টিতে বন্যার কবলে পড়েছিল অসম। এখন বৃষ্টি নেই। তবে বন্যার জল কমতেই অসমে জাপানি ENCEPHALITIS এবং ম্যালেরিয়া রোগের  অসমে প্রাদুর্ভাব ঘটেছে। এখনও পর্যন্ত জাপানি ENCEPHALITIS -এ আক্রান্ত হয়েছে ১১ জন এবং ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে ৫ জন। তবে জাপানি ENCEPHALITIS -এ ১১ জনের মধ্যে ৩ জন বুধবার মারা গিয়েছেন। তাঁদের শরীরেও দানা বেঁধেছিল এই রোগের। বুধবার অসমের মরিগাঁও জেলায় জাপানি ENCEPHALITIS-এ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩ জন। বিষয়টি বুধবার জানিয়েছেন অসমের একজন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা।

বর্তমানে ১১ জন রোগী হাসপাতালে এই রোগের চিকিৎসাধীনে রয়েছেন। যদিও তাঁদের সকলের অবস্থাই স্থিতিশীল। আর ৩ জন মারা গিয়েছেন। এঁদের মধ্যে একজন হলেন রাজামণি মেধি, তাঁর বয়স মাত্র ২২ বছর, এবং অন্য দুজন হলেন গাগলমারি গ্রামের সাত বছর বয়সী ইমরানা বেগম এবং শিমুলগুড়ির ৬৬ বছর বয়সী ভবকান্ত নাথ। জানা গিয়েছে, রাজামণি মেধি গত সপ্তাহে এই রোগে আক্রান্ত হওয়ার পর বুধবার গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মারা গিয়েছেন। তবে জাপানি Encephalitis-এর পাশাপাশি অসমে ম্যালেরিয়াতে আক্রান্ত পাঁচজনের অবস্থা এখন স্থিতিশীল। আসলে গত কয়েক সপ্তাহ জুড়েই ভয়াবহ বন্যার কবলে পড়েছিল অসম। আর তাতে একাধিক জায়গায় বন্যার জল জমেছিল। বন্যার জল কমে যাওয়ার পর থেকেই জাপানি Encephalitis এবং ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে অসমের বাসিন্দারা। এদিকে এনসেফালাইটিস হল মস্তিষ্কের একটি রোগ।

এটি ভাইরাল বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হতে পারে, অথবা ইমিউন কোষ ভুলভাবে মস্তিষ্কে আক্রমণ করলে এই রোগের সৃষ্টি হয়। এনসেফালাইটিস হতে পারে মশা এবং টিক্সের মতো পোকামাকড়ের কামড় থেকেও। যখন মস্তিষ্কে সংক্রমণের কারণে প্রদাহ হয়, তখন এটি সংক্রামক এনসেফালাইটিস নামে পরিচিত। এবং যখন এটি ইমিউন সিস্টেম মস্তিষ্কে আক্রমণ করে, তখন এটি অটোইমিউন এনসেফালাইটিস নামেও পরিচিত হয়। কখনও কখনও কোন পরিচিত কারণ নেই। এনসেফালাইটিস কখনও কখনও মৃত্যুর কারণও হতে পারে। যদি এর চিকিৎসার বিলম্ব হয় তাহলে মানুষ মারাও যেতে পারে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস