মুম্বই জুড়ে কমলা সতর্কতা, ভারী বৃষ্টির আশঙ্কায় বন্ধ স্কুল- কলেজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইতে ফের জারি হল ভারী বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের তরফে জারি হয়েছে কমলা সতর্কতা। ইতিমধ্যেই লাগাতার বৃষ্টির জেরে মুম্বইয়ের একাধিক জায়গা জলমগ্ন।  এই আবহের জেরে পড়ুয়াদের সুবিধার্থে  প্রশাসনের তরফে স্কুল – কলেজ ছুটির ঘোষণা করা হয়েছে।

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে,  মুম্বই ছাড়াও ২৫ – ২৭ জুলাই কোঙ্কন ও গোয়ায় জারি হয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এছাড়াও  পুনে, থানে, পালঘর এবং রত্নগিরি জেলা জারি কমলা সতর্কতা। তাই এই পরিস্থিতিতে স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে পুনের  পিম্পরি চিঞ্চওয়াড়, ভোর, ভেলহে, মাভাল, মুলশি এবং খড়কওয়াসলায় এলাকায়।

অন্যদিকে বিগত কয়েকদিনের বৃষ্টির জেরে মুম্বইয়ের একাধিক রাস্তা এবং সাবওয়েতে জল জমেছে। তারমধ্যে রয়েছে মালাদ, দাহিসার, খারের একাধিক সাবওয়ে। যার ফলে রাস্তা দিয়ে যাতায়াত একপ্রকার বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি  এই পরিস্থিতিতে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় শর্ট সার্কিট হয়ে এক ৭২ বছরের বৃদ্ধা প্রাণ হারান।  শুধু তাই নয় বৃষ্টির জেরে কয়েকটি রাস্তায় প্রবল যানজট তৈরি হয়েছে। দৃশ্যমানতা খুব কম হওয়ায় কিছু লোকাল ট্রেনও ধীরে চলছে।  এই পরিস্থিতিতে ফের মুম্বইতে জারি হল ভারী বৃষ্টির সতর্কতা। আর তাতে   শহরের বহু অংশই জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস