মহাজাতি সদনের সামনে মিনিবাসে আগুন আতঙ্ক

এদিন মহাত্মা গান্ধি রোড মেট্রো স্টেশনের সামনে একটি মিনিবাসে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে যাত্রীদের কেউ হতাহত হননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিস টাইমের সময়েই যাত্রীবাহী বাসে আগুন লেগে হইচই ছড়িয়ে পড়ল মধ্য কলকাতার(Kolkata) চিত্তরঞ্জন অ্যাভেন্যুউয়ের(Chittaranjan Avenue) মহাজাতি সদন(Mahajati Sadan) লাগোয়া এলাকায়। এদিন মহাত্মা গান্ধি রোড মেট্রো স্টেশনের(Mahatma Gandhi Road Metro Station) সামনে একটি মিনিবাসে আগুন(Fire in a Minibus) লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। সকাল ৯টা নাগাদ বিরাটি-বিবাদী বাগ রুটের একটি মিনিবাসে ওই আগুন লাগার ঘটনা ঘটে। বাসটি বিবাদী বাগ থেকে বিরাটির দিকে যাচ্ছিল। ব্যস্ত সময়ে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় যাত্রী এবং স্থানীয়দের মধ্যে। বাসের সমস্ত যাত্রীকে তড়িঘড়ি নামিয়ে আনা হয়। এই ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মিনিবাসটির ইঞ্জিন থেকে আগুন ছড়ায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আগুন নেভানোর কাজে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ব্যস্ত রাস্তার মধ্যে এই ঘটনা ঘটায়, অন্য বাস এবং গাড়িও পর পর দাঁড়িয়ে যায়। মিনিবাসটিতে অল্প সংখ্যক যাত্রী ছিল। ধোঁয়া বার হতে দেখার বিষয়টি নজরে আসার পরেই তাঁদের তড়িঘড়ি বাস থেকে নামানো হয়। এদিকে বাসটির থেকে নির্গত হতে থাকা কালো ধোঁয়ায় এলাকা ভরে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জোড়াসাঁকো থানার পুলিশ।  

প্রাথমিক অনুমান, কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে পূর্ণাঙ্গ তদন্তের পরেই এই নিয়ে নির্দিষ্ট কিছু জানানো সম্ভব বলে দাবি পুলিশের। বাসটিতে যাবতীয় নথি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই বাসের এক যাত্রী জানিয়েছেন, ‘হঠাৎ ড্রাইভার বলেন ধোঁয়া বার হচ্ছে। প্রথমে আমরা যাঁরা বাসের ভেতরে ছিলাম তাঁরা বুঝতে পারিনি। এরপর আমাদের একে একে বাস থেকে নেমে যেতে বলা হয়। সকলেই সুরক্ষিত রয়েছেন। মনে হচ্ছে ইঞ্জিন থেকেই ধোঁয়া বার হচ্ছিল।’ বাসের চালককের থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে পুলিশ, সূত্রের খবর এমনটাই।

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন