সফরের দিনবদল, শুক্রে দিল্লি যাচ্ছেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে  বৃহস্পতিবারের বদলে শুক্রবার দিল্লি যাতে পারেন মুখ্যমন্ত্রী। ২৭ জুলাই তাঁর  নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা। এই আবহে শেষ মুহূর্তে  সফর বদল করলেন মুখ্যমন্ত্রী। তবে কেন এদিন দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যেহেতু শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ বাতিল হয়েছে মুখ্যমন্ত্রীর। তাই দিল্লি যাওয়া পিছিয়ে দিয়েছেন মমতা। বলা বাহুল্য, শুক্রবার দিল্লিতে রয়েছে দলের সাংসদদের সঙ্গে বৈঠক। তা ছাড়াও দিল্লিতে বিরোধী শিবিরের কয়েকজন নেতানেত্রীর সঙ্গেও তাঁর দেখা করার কর্মসূচি ছিল।তার পরে শনিবার ছিল নীতি আয়োগের বৈঠক।

উল্লেখ্য, এর আগে নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি মমতা। এবারেও তিনি নিজে সেই বৈঠকে যোগ দিতে চাননি। পরিবর্তে নিজের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র অথবা রাজ্যের কোনও মন্ত্রীকে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু নীতি আয়োগ অনুমোদন করেনি। বলা হয়েছিল, গভর্নিং কাউন্সিলের এই উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রীকেই উপস্থিত থাকতে হবে। সেই মতো এবার মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। তবে নীতি আয়োগের বৈঠক বয়কট করেছে স্ট্যালিন ও অন্যান্য বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীরা। এই আবহে মমতা ওই বৈঠকে একা যাবেন কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ