শিল্পের পক্ষেই দেউচা-পাঁচামি! মুখ পুড়ল বিজেপির

বৃহস্পতিবার আদিবাসী জনজাতি ভূমি রক্ষা কমিটিকে সামনে রেখে একটি শিল্প বিরোধী মিছিল বের করে পদ্মশিবির। দেওয়ানগঞ্জ, মথুরাপাহাড়ি, চাঁদা, তালবাঁধ-সহ কয়েকটি গ্রামে ওই বাইক মিছিল করা হয়। ধামসা মাদল বাজিয়ে বাইক মিছিলের পাশাপাশি শিল্প বিরোধী লিফলেটও বিলি করা হয়। কিন্তু তাতে বিন্দুমাত্র প্রভাবিত হননি এলাকার বাসিন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম থেকেই পদ্মশিবির লক্ষ্য নিয়েছে বীরভূমের ডেউচা-পাঁচামি এলাকার কয়লা উত্তোলন শিল্পে বাধা দেওয়ার। বঙ্গ বিজেপির নেতারা সেখানে গিয়ে আদিবাসী মানুষদের ভুল বোঝানোর পাশাপাশি তাঁদের দিয়ে শিল্পবিরোধী আন্দোলন করার তাল খুঁজছিল। কিন্তু তৃণমূলের সজাগ উপস্থিতি ও কড়া প্রশাসনিক পদক্ষেপের সামনে সেই প্রচেষ্টা ভেস্তে গিয়েছে। কিন্তু এখন তাঁরা পর্দার পিছন থেকে এই শিল্পের পথে কাঁটা ছাড়াবার পন্থা নিয়েছে। তাই স্থানীয় কিছু যুবকদের দিয়ে তাঁরা বাইক মিছিল করানোর পাশাপাশি শিল্প বিরোধী প্রচার চালিয়ে যাওয়ার পন্থা নিয়েছে। বিজেপির অঙ্গুলিহেলনেই সেখানে গড়ে উঠেছে আদিবাসী জনজাতি ভূমি রক্ষা কমিটি। বঙ্গ বিজেপির নেতাদের নির্দেশেই সেখানে শিল্প বিরোধীতা চালিয়ে যাচ্ছে ওই কমিটির নেতারা। কিন্তু ডেউচা-পাঁচামির আমজনতা তাঁদের কথায় এখন আর কান দিতে চাইছেন না। বরঞ্চ তাঁরা এখন শিল্পের স্বপক্ষেই মুখ খুলছেন।

বৃহস্পতিবার আদিবাসী জনজাতি ভূমি রক্ষা কমিটিকে সামনে রেখে একটি শিল্প বিরোধী মিছিল বের করে পদ্মশিবির। দেওয়ানগঞ্জ, মথুরাপাহাড়ি, চাঁদা, তালবাঁধ-সহ কয়েকটি গ্রামে ওই বাইক মিছিল করা হয়। ধামসা মাদল বাজিয়ে বাইক মিছিলের পাশাপাশি শিল্প বিরোধী লিফলেটও বিলি করা হয়। কিন্তু তাতে বিন্দুমাত্র প্রভাবিত হননি এলাকার বাসিন্দারা। বরঞ্চ শুক্রবার তাঁরা স্পষ্ট জানিয়েছেন, স্থানীয় যুবক-যুবতীদের কাজের জন্যই এখন শিল্প চাই। এলাকাবাসীর সাফ জবাব, ‘আমরা শিল্প চাই। ঘরে বেকার ছেলে আছে। সরকার যা সিদ্ধান্ত নেবে আমাদের তাতে মত আছে। বিজেপি পিছন থেকে ঝামেলা বাঁধাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা শিল্প চাই।’ আদিবাসী জনজাতি ভূমি রক্ষা কমিটির বাইক মিছিল প্রসঙ্গে তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়ের জানিয়েছেন, ‘বাইক মিছিল হতেই পারে। এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু একটা গোষ্ঠী তার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মিছিল করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্যাকেজ তাতে সকলে খুশি। সকলে প্যাকেজের পক্ষে। কিন্তু আজকের এই মিছিল মানুষের মনে কোনও প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। ঝাড়খণ্ড থেকে কিছু লোক এনে বিজেপি মিছিল করছে। এতে কোনও লাভ হবে না।’

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩