দিলীপ কুমারের বাংলো ভেঙে বিলাসবহুল আবাসন, দাম শুনলে অবাক হবেন

অ্যাপার্টমেন্টটি প্রতি বর্গফুট ১.৬২ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। লেনদেনের জন্য স্ট্যাম্প ডিউটি ​​ছিল ৯.৩ কোটি টাকা, এবং নিবন্ধন ফি ৩০,০০০ টাকা। চলতি মাসেই দিলীপ কুমারের মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই তারকারদের অঢেল সম্পত্তি। প্রায়শই তারকারা নতুন নতুন সম্পত্তি কিনছেন। এদিকে অযত্নের ফলে মুম্বইয়ের একাধিক অভিনেতাদের সম্পত্তিতে ভাঙন পড়ছে। দিলীপ কুমার ছিলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি অভিনেতা। জনপ্রয়তার খাতিরে আজ তিনি তরুণ মনের আইকন। গতবছরেই প্রকাশ্যে এসেছিল, মুম্বইয়ের পালি হিলে তাঁর বাংলোটির নতুন সংস্কার শুরু হয়েছে, আর টা কিনেছিল আশা গ্রুপ।  যার মোট বাজেট ছিল ৯০০ কোটি টাকা। অভিনেতার বাংলোটি ভেঙে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয়েছে, এবং গ্রাউন্ডের পাশাপাশি অভিনেতাকে উৎসর্গীকৃত একটি যাদুঘরও বানানো হয়েছে। যেখানে অভিনেতার ব্যবহৃত পোশাক, জিনিস-সহ বহু দুর্মূল্য ছবিও থাকবে। মিউজিয়ামে আগত অতিথিদের জন্য আলাদা প্রবেশদ্বারেরও ব্যবস্থা করা হয়েছিল। এখন জানা যাচ্ছে, অবশেষে অভিনেতার বাড়ির নয়া সংস্করণের নির্মাণ কার্যটি শেষ।

এই আবাসনে ৯, ১০ ও ১১ তোলা জুড়ে রয়েছে সমুদ্র-মুখী ট্রিপলেক্স অ্যাপার্টমেন্টটি ১৫৫ কোটি টাকায় বিক্রি করা হয়েছে। একটি প্রতিবেদন অনুসারে, মুম্বইয়ের পালি হিলে দিলীপ কুমারের বাংলো, বিলাসবহুল আবাসিক কমপ্লেক্সে পুনর্গঠিত হয়েছে। আর জানা গিয়েছে, দিলীপ কুমারের ট্রিপলেক্স অ্যাপার্টমেন্টটি অ্যাপকো ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড ক্রয় করেছে৷ নথিগুলি আরও প্রকাশ করেছে যে, সম্পত্তিটির কার্পেটের আকার ৯৫২৭ বর্গফুট এবং বিল্ডিংটি একাদশ তলা বিস্তৃত। অ্যাপার্টমেন্টটি প্রতি বর্গফুট ১.৬২ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। লেনদেনের জন্য স্ট্যাম্প ডিউটি ​​ছিল ৯.৩ কোটি টাকা, এবং নিবন্ধন ফি ৩০,০০০ টাকা। চলতি মাসেই দিলীপ কুমারের মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী গিয়েছে।

স্বামী দিলীপ কুমারকে স্মরণ করে সায়রা বানু একটি আবেগপূর্ণ পোস্ট লিখেছিলেন। তিনি লিখেছিলেন, “এটা আমাকে আনন্দিত করে যে ভক্তরা সকলেই আমাদের গুরুত্বপূর্ণ তারিখগুলি মনে রেখেছে এবং পরকালে তার মঙ্গলের জন্য প্রার্থনা করছে দিলীপ সাহেব ছয় প্রজন্মের অভিনেতাদের জন্য এবং আগামী প্রজন্মের জন্যও একটি অনুপ্রেরণা। তিনি একজন মজার মানুষ ছিলেন, আমাকে সবসময় ‘আন্টি’ বলে ডাকতেন এবং হাসতেন। তবুও, ঠাট্টা, হাসি এবং সেই হৃদয়গ্রাহী নোটগুলির নীচে বিশুদ্ধ ভালবাসা রয়েছে। দিলীপ সাহেব চিরকাল আছেন। আল্লাহ তাঁকে তাঁর ভালোবাসা ও আশীর্বাদে রাখুন। আমিন!”

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল