বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ, আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের মার্কিন মহিলার

মহিলার অভিযোগ, অভিযুক্তরা তাকে বিয়ে করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। আজমির এবং জয়পুরের হোটেল কক্ষে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের অছিলায় এক মার্কিন মহিলাকে ভারতে ডেকে এনে একাধিকবার ধর্ষণের অভিযোগে রাজস্থানের একজন আইনজীবীর বিরুদ্ধে, মামলা দায়ের করেছে রাজস্থান পুলিশ। ভারতীয় প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার নেশায় বিদেশ থেকে পালিয়ে এদেশে চলে এসেছেন অসংখ্য বিদেশে নারীরা। এমন উদাহরণ রয়েছে প্রচুর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতীয়র প্রেমে পড়েই এ কাণ্ড ঘটাচ্ছেন বিদেশী নারীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা ৪৫ বছর বয়সী নির্যাতিতা। ফেসবুকের মাধ্যমে অভিযুক্ত আইনজীবী মানব সিং রাঠোরের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ওই মহিলার। এরপর প্রেম হয় তাঁদের, এর কিছুদিন পর অভিযুক্ত ওই মার্কিন মহিলাকে ভারতে আসার আমন্ত্রণ জানান।

মানব সিং রাঠোর, পেশায় রাজস্থানের একজন দাপুটে আইনজীবী। এরপর প্রেমিকের প্রলোভনে পা দিয়ে ভারতে চলে আসেন ওই মার্কিন মহিলা। তারপরে তাঁরা দেখা করেন। এবং ওই মার্কিন মহিলাকে বিয়ে করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জয়পুর এবং আজমিরের একাধিক হোটেল কক্ষে নিয়ে যায় অভিযুক্ত আইনজীবী। এবং সেখানে তাঁকে বেশ কয়েকবার ধর্ষণ করেন। কিন্তু শেষে বিয়ের করতে অস্বীকার করেন। ওই মহিলার অভিযোগ, ওই ব্যক্তি ইতিমধ্যেই বিবাহিত ছিলেন এবং তার একটি পরিবার রয়েছে। এরপর নির্যাতিতা মার্কিন মহিলাটি একটি এনজিওর সহায়তায় বুন্দির পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) সঙ্গে যোগাযোগ করেন, যার পরে আজমিরের বাসিন্দা অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

মামলার বিষয়ে মিডিয়ার কাছে তিনি বলেছেন, বুন্দির ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) অমর সিং বলেছেন যে মহিলা এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে দুবার ভারতে এসেছিলেন। মহিলার অভিযোগ, অভিযুক্তরা তাকে বিয়ে করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। আজমির এবং জয়পুরের হোটেল কক্ষে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। এরপর মহিলাটি জানতে পারেন যে, লোকটি ইতিমধ্যেই বিবাহিত এবং আজমিরে তার একটি পরিবার রয়েছে। এরপরেই অভিযুক্তের সঙ্গে বিরোধ বাধে ওই মহিলার। এবং তিনি মামলা দায়ের করেন। এমনকী ওই মহিলার আরও অভিযোগ, অভিযুক্ত রাজস্থানের একটি মন্দিরে তাঁকে নকল বিয়েও করেছিলেন, কিন্তু তাঁকে কিছুতেই তাঁর বাড়িতে নিয়ে যেতে রাজি ছিলেন না। এরপরেই সে থানায় যোগাযোগ করেন।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস