Rahul Gandhi:  নতুন ঠিকানায় যাচ্ছেন রাহুল, কিন্তু কোথায় ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাংলো পেতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। লোকসভায় বিরোধী দলনেতার জন্য দেওয়া হয়েছে সুনেহরি বাগ রোডের ৫ নম্বর বাংলোটি। শুক্রবার  ওই বাংলো থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে রাহুল গান্ধির বোন প্রিয়াঙ্কা গান্ধিকে৷   আর তাতে শুরু হয়েছে গুঞ্জন। মনে করা হচ্ছে, রাহুল ওই বাংলোয় থাকতে শুরু করার আগে সবকিছু ঠিকঠাক আছে কি না তা দেখতে গিয়েছিলেন কংগ্রেস নেত্রী। সূত্রের খবর, অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীর মত কংগ্রেস নেতা পেতে চলেছে টাইপ ৮ বাংলো।

 সাংসদ হিসেবে  রাহুল ২০০৪ সাল থেকে   নয়াদিল্লির ১২ নম্বর তুঘলক রোডের বাংলোয় থাকতেন। কিন্তু  ‘মোদি পদবি’ নিয়ে মামলার জেরে সাংসদ পদ হারিয়েছিলেন কংগ্রেস নেতা। তাই তাঁকে এই বাংলোটি ছেড়ে দিতে হয়েছিল। এরপর থেকে রাহুল গান্ধি মায়ের সঙ্গে ১০ জনপথের বাসভবনে থাকতেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে রাহুল গান্ধি ফিরে পেয়েছেন সাংসদ পদ। তবে সাংসদ পদ ফিরে পাওয়ার পর রাহুলকে পুরনো বাড়ি ফেরানোর প্রস্তাব দেয় সংসদের হাউসিং কমিটি। কিন্তু তিনি সেই বাংলোটি নিতে অস্বীকার করেন। এই আবহে চলতি বছর  লোকসভা নির্বাচনে রায়বরেলি থেকে জিতে আবারও সাংসদ হন রাহুল৷  এরপরই গুঞ্জন শোনা যাচ্ছে সুনেহরি বাগ রোডের ৫ নম্বর বাংলোটি এবার বিরোধী দলনেতাকে দিতে চলেছে সংসদের হাউস কমিটি।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস