কোটা সংস্কার আন্দোলনের আরও দুই সমন্বয়ককে আটক করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকারের রাজরোষে কোটা সংস্কার আন্দোলনে জড়িত পড়ুয়ারা। শুক্রবারের পরে শনিবার কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ আরও দুই সমন্বয়ককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এদিন যাঁদের আটক করা হয়েছে তাঁরা হলেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। দু’জনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনের শীর্ষ নেতাদের ধরপাকড়ে ফের ফুঁসতে শুরু করেছেন পড়ুয়ারা। যদিও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার তরফে ছেঁদো যুক্তি দিয়ে বলা হয়েছে, নিরাপত্তার কারণেই  ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়কদের হেফাজতে নেওয়া হয়েছে।

সরকারি চাকরিতে থাকা সংরক্ষণের সংস্কারের দাবিতে পড়ুয়াদের আন্দোলনে চলতি মাসের তৃতীয় সপ্তাহেই উত্তাল হয়ে উঠেছিল রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে পড়েছিল দেশ। পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন ২১০ জনের বেশি। শেষ পর্যন্ত কার্ফু জারি করে ও সেনা নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে প্রশাসন। আর আন্দোলন নিয়ন্ত্রণে আনার পরেই আন্দোলনকারীদের গণহারে গ্রেফতারের পথে হেঁটেছে শেখ হাসিনার সরকার। গতকাল শুক্রবার (২৬ জুলাই) গণস্বাস্থ্য কেন্দ্রে চিকি‍ৎসাধীন থাকা কোটা আন্দোলনের তিন সমম্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মাহমুদকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে গিয়েছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা। প্রথমে তিন সমন্বয়ককে গ্রেফতারের কথা অস্বীকার করেছিল পুলিশ। পরে রাতে নাহিদদের হেফাজতে নেওয়ার কথা জানানো হয়।

২৪ ঘন্টা বাদে শনিবার আরও দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে আটক করা হয়। এখনও পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের যে পাঁচ সমন্বয়ককে গ্রেফতার করা হয়েছে তাঁরা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁদের মধ্যে নাহিদ ইসলাম সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। আসিফ মাহমুদ ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আর আবু বাকের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। নতুন করে হেফাজতে নেওয়া সারজিস আলম প্রাণিবিদ্যা বিভাগের আর হাসনাত আবদুল্লাহ ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী