NEET-পরীক্ষায় খারাপ রেজাল্ট, বাবা-মার কাছে ক্ষমা চেয়ে ৫ তলা থেকে ঝাঁপ ছাত্রীর

নিহত ছাত্রীর সুইসাইড নোটে লেখা ছিল যে, NEET পরীক্ষায় কম নম্বরের কারণে বিষণ্নতায় ভুগছিলেন তিনি। এর জের ধরেই সে জীবন শেষ করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে তরুণ প্রজন্ম সফলতা পাওয়ার কাঙাল। তাই ব্যর্থতা পেলেই জীবনকে বলি দিতে এক মুহূর্ত ভাবে না তাঁরা। হামেশাই এ ঘটনাগুলো সংবাদের শিরোনামে উঠে আসে। এবার NEET-পরীক্ষায় কম নম্বর পাওয়ায় বাবা-মাকে ‘Sorry’ চিঠি লিখে ৫ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালজ (২৬ জুলাই) রাজস্থানের জয়পুরে। জানা গিয়েছে, আত্মহত্যার ঠিক ১ দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার সে ১৮ বছরে পা দিয়েছিলেন, বন্ধুদের সঙ্গে হৈ হৈ করে জন্মদিন পালনও করেছেন। এ বছর ডাক্তারি পরীক্ষা NEET-এর প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় দ্বিতীয়বার পরীক্ষা হয়েছিল। আর সেই পরীক্ষাতেই কম নম্বর পেয়ে হতাশ হয়ে পড়েন তরুণী। ব্যর্থতা কাটিয়ে উঠতে না পেরেই সুইসাইড নোট লিখে ৫ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিলেন তরুণী। তিনি সুইসাইড নোটে বাবা-মায়ের কাছে ক্ষমাও চেয়ে গিয়েছেন। জানা গিয়েছে, জয়পুরে NEET-এর প্রস্তুতি নিচ্ছিলেন ওই তরুণী।

নিজের বাড়ির বিল্ডিংয়ের পঞ্চম তলা থেকেই লাফ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মৃত ব্যক্তির নাম ১৮ বছর বয়সী ইয়েতি আগরওয়াল। ঘটনার আগে সুইসাইড নোটে তিনি উল্লেখ করেছেন, পরিবারের প্রত্যাশা পূরণ না করার জন্য ক্ষমাপ্রার্থী। তাই এই ভয়ঙ্কর পদক্ষেপ নিতে হল তাঁকে। নিহত ছাত্রীর সুইসাইড নোটে লেখা ছিল যে, NEET পরীক্ষায় কম নম্বরের কারণে বিষণ্নতায় ভুগছিলেন তিনি। এর জের ধরেই সে জীবন শেষ করলেন। ঘটনার একদিন আগে, তরুণী পরিবার এবং বন্ধুদের সঙ্গে খুব আনন্দের সঙ্গে জন্মদিন উদযাপন করেছিলেন, কিন্তু কে জানত, জন্মদিনের একদিন পরেই এমন ভয়ঙ্কর পরিকল্পনা করে রেখেছেন তরুনী। তাই জন্মদিনের পরের দিন তাঁর এই আত্মহত্যার সিদ্ধান্ত এখনও কেউ বিশ্বাস করতে পারছেন না। ঘটনাটি ঘটেছে জয়পুরের বিদ্যাধরনগরের দ্বারকা অ্যাপার্টমেন্টে।

ইয়েতি আগরওয়াল পরিবারের সঙ্গে বসবাস করতেন। ঘটনার সময় নিহত ছাত্রের পরিবারের সদস্যরা ঘুমিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। ছাত্রকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে ভবনের অন্য লোকজন পুলিশকে খবর দেয়। এরপরই ঘটনাস্থলে পৌঁছান বিদ্যাধরনগর থানার অফিসার রাকেশ খেয়ালিয়া। পুলিশ লাশটিকে কানওয়াটিয়া হাসপাতালে ময়নাতদন্ত পাঠানোর পরে শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেছে। শাস্ত্রীনগরের এসিপি ভোপাল সিং ভাটি জানিয়েছেন যে ছাত্রী ইয়েতি আগরওয়াল উচ্চ মাধ্যমিকের পরেই NEET-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস