Delhi Coaching Centre Tragedy: ৩ পড়ুয়ার মৃত্যুর জের, আরও ১৩টি ‘অবৈধ প্রতিষ্ঠান’ বন্ধ করল প্রশাসন

ই ঘটনার রেশ টেনেই এবার দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (এমসিডি) দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরে কমপক্ষে আরও ১৩ টি অবৈধ কোচিং সেন্টার সিল করে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: IAS কোচিং সেন্টারে ৩ পড়ুয়ার মৃত্যুর পর দিল্লিতে ১৩ টি অবৈধভাবে চলা UPSC কোচিং সেন্টার সিল করে দেওয়া হল। গত শনিবার (২৭ জুলাই) রাতে নিউ দিল্লির ওল্ড রাজেন্দ্রনগর এলাকায় একটি IAS ইনস্টিটিউটের বেসমেন্টে বা নিম্নতলায় হু-হু করে ঢুকে পড়া জলে প্রাণ হারান ওই কোচিং সেন্টারের তিন মেধাবী পড়ুয়া, তানিয়া সোনি, শ্রেয়া যাদব এবং নবীন ডেলভিন। যারা আমলা ও দুঁদে কূটনীতিবিদ হওয়ার একরাশ স্বপ্ন নিয়ে ওই কোচিংয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু সব স্বপ্ন ছারখার করে অকালেই মৃত্যুর মুখে পাড়ি দেন, দিল্লির এই মর্মান্তিক ঘটনা ঘিরে দেশ এখন উত্তাল। ইতিমধ্যেই ঘটনার ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি মারলেনা। এই ঘটনার রেশ টেনেই এবার দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (এমসিডি) দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরে কমপক্ষে আরও ১৩ টি অবৈধ কোচিং সেন্টার সিল করে দিয়েছে।

আইএএস স্টাডি সার্কেলের বেসমেন্টে জল ঢুকে তিন ছাত্রের মৃত্যুর পরে নাগরিক সংস্থা এই পদক্ষেপটি নিয়েছে। সিল করা কোচিং সেন্টারগুলির মধ্যে রয়েছে আইএএস গুরুকুল, চাহাল অ্যাকাডেমি, প্লুটাস অ্যাকাডেমি, সাই ট্রেডিং, আইএএস সেতু, টপার্স অ্যাকাডেমি, দৈনিক সংবাদ, সিভিল ডেইলি আইএএস, ক্যারিয়ার পাওয়ার, 99 নোটস, বিদ্যা গুরু, গাইডেন্স আইএএস, এবং ইজি ফর আইএএস। বিষয়টির বিবৃতি দিয়ে এমসিডি মেয়র শৈলী ওবেরয় বলেছেন, “এই কোচিং সেন্টারগুলি নিয়ম লঙ্ঘন করে বেসমেন্টে কোচিং সেন্টার চালাচ্ছিল বলে প্রমাণিত এবং তাই সেগুলিকে ঘটনাস্থলে সিল করে দেওয়া হয়েছে।” তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ, বেসমেন্টে কেবল গাড়ি পার্ক করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তার বদলে লাইব্রেরি থেকে শুরু করে ক্লাসরুম, সমস্তই তৈরি করেছিল বেসমেন্টে। এদিকে রাউ’স আইএএস কোচিং সেন্টার টিকে ইতিমধ্যেই পুলিশ সিল করে দিয়েছে এবং এর মালিক এবং সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়েছে ছাত্রের মৃত্যুর অভিযোগে। উত্তেখ্য, নিহত ছাত্রীদের মধ্যে তানিয়া সোনি, শ্রেয়া যাদব, উভয়েই ২৫ বছর বয়সী এবং নবীন ডেলভিন, ২৮ বছর বয়সী।

তানিয়া, বিহারের ঔরঙ্গাবাদের বাসিন্দা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের মহারাজা অগ্রসেন কলেজের একটি মহিলা হোস্টেলে থাকতেন এবং দেড় মাস আগে কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। শ্রেয়া যাদব উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের বাসিন্দা। তিনি আগে পশ্চিম দিল্লির শাদিপুর এলাকার একটি পিজি হোস্টেলে থাকতেন এবং দুই মাস আগে কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। তিনি উত্তরপ্রদেশের একটি কলেজ থেকে কৃষিতে বিএসসি করেছেন। কেরলের এর্নাকুলামের নেভিন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে কলা ও নন্দনতত্ত্বে পিএইচডি করছিলেন। তিনি আট মাস আগে কোচিং ইনস্টিটিউটে যোগ দিয়েছিলেন কিন্তু বসন্ত কুঞ্জ এলাকায় বিশ্ববিদ্যালয়ের কাছে ভাড়া বাসায় থাকতেন। রাউ’ আইএএস স্টাডি সার্কেল কেন্দ্রটি ২০২১ সালের আগস্টে দিল্লির মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন থেকে একটি অনাপত্তি শংসাপত্র পেয়েছিল এবং এটি মাসের শুরুতে ফায়ার ডিপার্টমেন্ট থেকে একটি এনওসি পেয়েছিল। এই ছাত্র মৃত্যুর দায়ে পুলিশ কোচিং সেন্টারের মালিক অভিষেক গুপ্ত এবং সমন্বয়কারী দেশপাল সিংকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত পাঠানো হয়েছে। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ধারা 105 (অপরাধমূলক হত্যাকাণ্ড), 106 (1) (কোনও তাড়াহুড়ো বা অবহেলামূলক কাজ করে যে কোনও ব্যক্তির মৃত্যু অপরাধমূলক হত্যাকাণ্ডের সমান নয়), 115 (2) (এর জন্য শাস্তি) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে। 

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস