নতুন লুক, নতুন ফিচার নিয়ে আসতে চলেছে SAMSUNG A সিরিজের স্মার্টফোন

Share:

নিজস্ব প্রতিনিধি:বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা সংস্থা Samsung-এর জনপ্রিয় A সিরিজের নতুন সংস্করণ Galaxy A06 আসতে চলেছে। সম্প্রতি FCC, SIRIM, BIS, WiFi-Alliance সহ একাধিক সার্টিফিকেশন পাওয়ার পর এবার প্রকাশ্যে এল ফোনের ডিজাইন। এক টিপস্টার অনলাইকসের হাত ধরেই বেরিয়ে এল Galaxy A06-এর নতুন লুক। গত বছরের Galaxy A05-এর উত্তরসূরি হিসেবে আসতে চলা এই ফোনটি কেমন দেখতে হবে, জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে আসা ছবি থেকে দেখা যাচ্ছে, Galaxy A06-এর ফ্রেম সম্পূর্ণ ফ্ল্যাট। এবারের A সিরিজের ফোনগুলিতে দেখা যাচ্ছে সেই ‘কি আইল্যান্ড’ ডিজাইন যা এই ফোনেও লক্ষ্য করা যাচ্ছে। ডান পাশে ভলিউম বাটন আর পাওয়ার বাটন (যাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে) একসঙ্গে রাখা হয়েছে। ফোনের পিছনে দুটি ক্যামেরা সেন্সর রাখা হয়েছে আর পাশেই LED ফ্ল্যাশ লাইট।

সামনের দিকে Infinity-U ডিসপ্লে, যার মানে উপরের দিকে U আকৃতির নচ থাকবে। নিচের দিকে বেশ কিছুটা বেজেল রয়েছে। ফোনের নীচের দিকে USB-C পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আর স্পিকার গ্রিল থাকবে। ফোনটি কালো রঙে দেখা গিয়েছে।

খবর অনুযায়ী, Galaxy A06-এর দৈর্ঘ্য 167.3 মিলিমিটার, প্রস্থ 77.9 মিলিমিটার আর পুরু 8 মিলিমিটার হবে। ফোনে 6.7 ইঞ্চির বড় ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন HD+ হওয়ার সম্ভাবনা রয়েছে।

FCC সার্টিফিকেশনে জানানো হয়েছে, ফোনে 5000 mAh-র ব্যাটারি থাকবে। অন্যদিকে Geekbench-এ দেখা গিয়েছে, MediaTek Helio G85 প্রসেসর এই ফোনকে চালাবে। RAM  6 GB থাকলেও লঞ্চের সময় আরও অপশন আসতে পারে।

সম্প্রতি একাধিক সার্টিফিকেশন পেয়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে, Galaxy A06 খুব তাড়াতাড়িই লঞ্চ হতে পারে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের