যোগীরাজ্যে সরকারি স্কুলে জুলুম, ‘পিটি’ করতে গিয়ে অসুস্থ ১২ জনের বেশি শিক্ষার্থী

সাধারণত দেশের সমস্ত সরকারি- বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শারীরিক শিক্ষাও গুরুত্বপূর্ণ। আর শারীরিক শিক্ষার নির্দিষ্ট সময়ও রয়েছে। আবার শারীরিক শিক্ষার নির্দিষ্ট বিষয়ও রয়েছে।সাধারণত দেশের সমস্ত সরকারি- বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শারীরিক শিক্ষাও গুরুত্বপূর্ণ। আর শারীরিক শিক্ষার নির্দিষ্ট সময়ও রয়েছে। আবার শারীরিক শিক্ষার নির্দিষ্ট বিষয়ও রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যোগী রাজ্যে আবারও দুর্ঘটনা। জোর করে পিটি অনুশীলনের সময় উত্তরপ্রদেশের একটি স্কুলে ১ ডজনেরও বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের সকলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকালে (৩০ জুলাই) মালওয়ান এলাকার হরচাঁদপুরের PM কেন্দ্রীয় বিদ্যালয়ে। সাধারণত দেশের সমস্ত সরকারি- বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শারীরিক শিক্ষাও গুরুত্বপূর্ণ। আর শারীরিক শিক্ষার নির্দিষ্ট সময়ও রয়েছে। আবার শারীরিক শিক্ষার নির্দিষ্ট বিষয়ও রয়েছে।

যা প্রতিটি শ্রেণীতেই বরাদ্দ রয়েছে। কিন্তু তা বলে জোর করে শারীরিক শিক্ষা করাবেন সেইরকম কোনও নিয়ম নেই। অভিযোগ, মঙ্গলবার ওই সরকারি বিদ্যালয়ের সকালের সমাবেশে দু’বার শারীরিক প্রশিক্ষণ এবং যোগব্যায়াম করতে বাধ্য করায় ছাত্ররা অজ্ঞান হয়ে পড়েন। এবং ১ ডজনেরও বেশি শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করানো হয়। এই বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট (DM) প্রেমরঞ্জন সিং বলেছেন, স্কুল সমাবেশের সময় কিছু ছাত্রকে দুবার জোর করে পিটি এবং যোগব্যায়াম করানো হলে তাঁরা অজ্ঞান হয়ে পড়ে। এবং স্কুল অধ্যক্ষ সন্ধ্যা শরণের তৎপরতায় তাঁদের মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। তবে ছাত্ররা এখন সবাই স্থিতিশীল।

জানা গিয়েছে, যে সকল ছাত্র অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন, তাঁরা সকলেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্র। তবে বিষয়টি নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট (DM) প্রেমরঞ্জন সিং আরও বলেছেন, কেন শিক্ষার্থীদের দুবার অনুশীলন করে শারীরিক শিক্ষার অনুশীলন করানোর হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আর অন্যান্য শিক্ষার্থীদের পরীক্ষা করার জন্যে একটি মেডিক্যাল টিভ স্কুলে পাঠানো হয়েছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস