কুণাল কাপুরের ডিভোর্স মামলায় দিল্লি হাইকোর্টের আদেশ স্থগিত করল শীর্ষ আদালত

কুণাল কাপুর অভিযোগ এনেছেন যে, তাঁর স্ত্রীর কাছে তিনি নির্যাতিত। তাই তিনি স্ত্রীর হাত থেকে রেহাই পেতে চান। এরপরেই দিল্লি হাইকোর্ট চলতি বছরের এপ্রিলে কুণাল কাপুরকে তার স্ত্রীর দ্বারা নির্মমতার ভিত্তিতে বিবাহবিচ্ছেদ মঞ্জুর করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটি ‘শেফ’ কুণাল কাপুরের ডিভোর্স মামলা আপাতত স্থগিত করল সুপ্রিমকোর্ট। গত এপ্রিলে কুণাল কাপুরের ডিভোর্স মামলা মঞ্জুর করেছিল দিল্লি হাইকোর্ট। এরপরেই কুণালের স্ত্রী দিল্লি হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করে। এই মামলার পরিপ্রেক্ষিতেই সুপ্রিমকোর্ট, দিল্লী হাইকোর্টের দেওয়া কুণাল কাপুরের বিবাহবিচ্ছেদের রায়কে স্থগিত করেছে। যেখানে দিল্লি হাইকোর্ট কুণাল কাপুরের ডিভোর্স মামলা মঞ্জুর করেছিল।

সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং এসভিএন ভাট্টির একটি বেঞ্চ, গতকাল কুণাল কাপুরের বিবাহবিচ্ছেদ মামলা স্থগিত করার সময় জানিয়েছে, নিষ্পত্তির সম্ভাবনা অন্বেষণের জন্য মামলাটি আবারও সুপ্রিমকোর্টে বিচার হবে। কুণাল কাপুর অভিযোগ এনেছেন যে, তাঁর স্ত্রীর কাছে তিনি নির্যাতিত। তাই তিনি স্ত্রীর হাত থেকে রেহাই পেতে চান। এরপরেই দিল্লি হাইকোর্ট চলতি বছরের এপ্রিলে কুণাল কাপুরকে তার স্ত্রীর দ্বারা নির্মমতার ভিত্তিতে বিবাহবিচ্ছেদ মঞ্জুর করে। এবং সেখানে বিচারপতি জানিয়েছেন যে, তাঁর প্রতি তাঁর স্ত্রীর আচরণ একেবারে নিম্নমানের। হাইকোর্ট আরও বলেছিল, “যখন এক পত্নীর স্বভাব তাঁর স্বামী এবং তাঁদের বিবাহের সারমর্মকে অসম্মানিত করে, তখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই শ্রেয়।”

কুণাল কাপুরের বিয়ে হয়েছিল ২০০৮ সালে। তাদের একটি ছেলেও রয়েছে। ২০১২ সালে তাঁর জন্ম হয়। কুনাল কাপুর, জনপ্রিয় টেলিভিশন শো “মাস্টারশেফ ইন্ডিয়া” এর বিচারক ছিলেন, সেই সময়েই তিনি তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, তাঁর স্ত্রী তার বাবা-মাকে সম্মান করেনা এবং তাঁর স্ত্রী দ্বারা তিনি প্রতিনিয়ত অপমানিত। এদিকে কুণাল কাপুরের স্ত্রীর দাবি, আদালতকে বিভ্রান্ত করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন কুণাল কাপুর।

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর