Shree Vishwanath Temple: কাশী বিশ্বনাথ মন্দিরের অজানা কাহিনী জেনে নিন…

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: ওঁ নমঃ শিবায়ঃ। দেবাদিদেব মহাদেব সকল দেবতার দেবতা। তিনি আদি, তিনিই অন্ত। কথিত আছে, উত্তরপ্রদেশের বারাণসী স্বয়ং মহাদেবের বাসস্থান। তিনি সেখানে স্বয়ম্ভূ। প্রচলিত বিশ্বাস অনুসারে মহাদেবের ত্রিশূলের ডগায় বারাণসীর অবস্থান। একে শিবের শহর বলা হয়ে থাকে। তিনি অপার করুণাময়। এখানে অবস্থিত কাশী বিশ্বনাথে ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করেন মহাদেব। তিনি এখানে পরিচিত বিশ্বনাথ বা বিশ্বেশ্বর শিব নামে। নাম থেকে সহজেই বোঝা যায় যে, তিনিই স্বয়ং বিশ্বের নাথ অর্থাৎ জগতের নাথ। হিন্দু বিশ্বাস অনুযায়ী, কাশী বিশ্বনাথ ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম।

পুরাণে কথিত আছে, একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কলহ থামাতে স্বয়ং মহাদেব একটি অগ্নিময় স্তম্ভের মতো জ্যোতির্লিঙ্গ রূপে স্বর্গ, মর্ত্য এবং পাতালকে বিদ্ধ করেছিলেন। বিশ্বাস করা হয়, সেই অগ্নিময় আলোকস্তম্ভ থেকেই মহেশ্বরের এই বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের সৃষ্টি। এই জ্যোতির্লিঙ্গের সৃষ্টি করে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে, সকল দেবতার দেবতা তিনিই।  অতীতে বহুবার এই বিশ্বনাথ মন্দির ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে। জানা যায়, বর্তমান মন্দিরটি ১৭৮০ সালে ইন্দোরের মহারানি অহল্যাবাঈ হোলকার পুনঃপ্রতিষ্ঠা করেন।

কাশীতে বিশ্বনাথ মন্দিরে যাওয়ার রাস্তাটি বিশ্বনাথ লেন নামে পরিচিত। এই পথ ধরে সোজা এগিয়ে গেলেই বিশ্বনাথ মন্দিরে পৌঁছে যাওয়া যায়। মন্দিরটির গঠনশৈলীও অসাধারণ। জানা যায়, এই মন্দিরের চূড়াটি ১৫.৫ মিটার পুরু সোনার পাত দিয়ে বাঁধানো। সেই কারণে এই মন্দির স্বর্ণ মন্দির নামেও পরিচিত। মন্দিরের গর্ভগৃহেই বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের অবস্থান। পৌরাণিক কাহিনী মতে, বিয়ের পর একবার মহাদেব ও পার্বতী কৈলাশ ত্যাগ করে কোনও এক সিদ্ধ স্থানে বাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মর্ত্যে কোথায় বাস করবেন, তা ভাবতে ভাবতেই শেষ পর্যন্ত কাশীতে থাকার ব্যাপারে তাঁরা মনস্থির করেন। তাই মহাদেব কাশীতে এসে জ্যোতির্লিঙ্গের রূপ ধরে অবস্থান করেন আর, সেই কারণেই কাশী হল মহাদেবের অত্যন্ত প্রিয় শহর। এই বিশ্বনাথ মন্দিরের অদূরেই দুর্গাকুন্ডে আছে আদি শক্তি মা দুর্গার মন্দির।

হিন্দুদের বিশ্বাস, কাশীতে মৃত্যু হলে মনুষ্যের জন্ম মৃত্যুর এই বৃত্তাকার চক্র থেকে মুক্তি পাওয়া যায়। কথিত আছে, এই পুণ্যভূমিতে যাঁর মৃত্যু হয়, স্বয়ং মহাদেব তাঁর কানে তারক মন্ত্র দেন। প্রচলিত বিশ্বাস অনুসারে, এখানে মৃত্যু হলে সোজা স্বর্গারোহণ হয় । এখানে মৃত্যুর পর মৃতদেহ দাহ করে ছাই গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে মণিকর্ণিকা ঘাট শাক্তদের কাছে অন্যতম শক্তিপীঠ। শিবপুরাণে দক্ষযজ্ঞের যে বিবরণ পাওয়া যায়, তা এই শক্তিপীঠের উৎস-সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পৌরাণিক আখ্যান। কথিত আছে, সতীর দেহত্যাগের পর দেবাদিদেব মণিকর্ণিকা ঘাট দিয়ে কাশীতে এসেছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের প্রচিলত বিশ্বাস অনুযায়ী, বারাণসীর গঙ্গায় একটি ডুব দিয়ে এই বিশ্বনাথ মন্দির দর্শন করলে মোক্ষ লাভ ঘটে। প্রতি বছর লক্ষাধিক ভক্তপ্রাণ মানুষ এই মন্দির দর্শন করতে আসেন।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস