১০ অগস্ট ডায়মন্ডহারবারে প্রশাসনিক বৈঠক করবেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ডহারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের ডায়মন্ডহারবার কেন্দ্রে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। প্রশাসনিক সূত্রে খবর আগামী ১০ অগাস্ট ডায়মন্ডহারবারের রবীন্দ্রভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avisekh Bandopadhay) দিল্লিতে সংসদের অধিবেশনে রয়েছেন। অধিবেশন শেষ হলে কলকাতায় ফিরে ডায়মন্ড হারবার নিয়ে বসবেন। জানা গিয়েছে নিজের সংসদীয় এলাকায় সরকারি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বৈঠকে আলোচনা হবে। কবিদের সময় থেকে রাজ্য রাজনীতির আলোচ্য বিষয় ‘ডায়মন্ডহারবার মডেল’। সেই মডেল নিয়ে তৃণমূলের মধ্যে মত এবং পাল্টা মত রয়েছে।

এক সময় এই ডায়মন্ডহারবার মডেল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমালোচনায় মুখর হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে বলতে শোনা গিয়েছে অভিষেক পরিবর্তন রাজনৈতিক হয়ে উঠেছেন। লোকসভা ভোটের ছ মাস আগে ডায়মন্ডহারবার এর সাংসদ তহবিল এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সহ কি কি কাজ হয়েছে তা নিয়ে রিপোর্ট কার্ড প্রকাশ করেছিলেন অভিষেক। সেই কর্মসূচি থেকে অভিষেক হিসাব দিয়েছিলেন প্রতি ঘন্টায় এবং দৈনিক কত টাকা ডায়মন্ড হারবারে খরচ হয়েছে। গত ডিসেম্বরে তাঁর লোকসভা কেন্দ্র এলাকায় বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে বাড়তি উদ্যোগ নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিষেবা দেওয়াকে কেন্দ্র করে অভিষেক এবার ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জিতেছেন বলে তৃণমূল নেতাদের দাবি।

লোকসভা ভোটের পর থেকে অভিষেকের এক্স পোস্ট বক্তৃতা ইত্যাদিতে একটি বিষয়ে স্পষ্ট হয় যে তিনি চান রাজ্য সরকারের কাজ আরো গতিশীল হোক। সময়ের কাজ সময় শেষ করার বিষয়টি নিয়ে তিনি বিশেষ সচেষ্ট। আসন্ন প্রশাসনিক বৈঠক থেকে অভিষেক ডায়মন্ডহারবারকে সামনে রেখে তাই সেই বার্তাকেই প্রাধান্য দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রশাসনিক বার্তা দেওয়ার পাশাপাশি আগামী দিন ডায়মন্ড হারবারে পরিষেবা কিভাবে মানুষ পাবে সেই পরিকল্পনাও তুলে ধরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা