হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি, নিহত ২, নিখোঁজ ৩৬

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিমাচল প্রদেশে সিমলা ও মান্ডিয় শুরু হয়েছে  মেঘ ভাঙা বৃষ্টি। হু হু করে বইছে কাদা জলের স্রোত।   বৃহস্পতিবার সিমলা ও মান্ডিয় মেঘ ভাঙা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন দুজন। এখন পর্যন্ত নিখোঁজ ৩৬ জন। আর এই  বৃষ্টিতে মান্ডির চৌহার উপত্যকার তেরং গ্রাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেসে গিয়েছে, বহু বাড়ি- ঘর।

 শিমলার ডেপুটি কমিশনার অনুপম কাশ্যপ জানিয়েছেন, বুধবার গভীর রাত থেকে  রামপুরের সামেজ খাদ এলাকায় মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। আর তাতে ওই এলাকার সড়ক পথে  যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে । ইতিমধ্যেই উদ্ধারকাজ চালাতে  এলাকায় পৌঁছেছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানেরা৷

অন্যদিকে সিমলা থেকে ১২৫ কিলোমিটার দূরে হিমাচল প্রদেশের মান্ডিতেও শুরু হয়েছে মেঘভাঙা বৃষ্টি। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের তরফে পাধার মহকুমার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে । এখন পর্যন্ত ৯ জন নিখোঁজ আছেন বলে জানা গিয়েছে ৷ এই বৃষ্টিতে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডির বহু মানুষের বসতবাড়ি৷ এই আবহে  ডেপুটি কমিশনার জানিয়েছেন, জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে৷ জোর কদমে চলছে উদ্ধারকাজ। এছাড়াও বর্ষার প্রকোপে প্রতিবেশী উত্তরাখণ্ডেও স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন দুজন।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস