Delhi Schools Bomb Threat: ফের দিল্লির স্কুলে বোমাতঙ্ক, হুমকি ই-মেল পেয়েই খালি করা হল  চত্বর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে বোমা হামলার হুমকি। শুক্রবার ইমেলের মাধ্যমে  বোমা হামলার হুমকি আসে দিল্লির  সামার ফিল্ডস স্কুলে। তৎক্ষণাৎ খালি করে দেওয়া হয়  স্কুল। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে  তল্লাশি অভিযান শুরু করেছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ ই-মেলের মাধ্যমে এই বোমা হামলার হুমকিটি এসেছিল। তবে সেইসময় স্কুল বন্ধ থাকায় সেই ইমেল নজরে আসেনি। এদিন সকালে স্কুল খোলার পরই নজরে আসে কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। স্কুল চত্বর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা বাহুল্য, এই স্কুলটি দক্ষিণ দিল্লির অভিজাত গ্রেটার কৈলাস এলাকায় অবস্থিত। স্বাভাবিকভাবেই বোমা হামলার হুমকি আসায় এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

এই বোমা হামলা প্রসঙ্গে দিল্লি পুলিশ জানিয়েছেন, ‘গ্রেটার কৈলাস এলাকার একটি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল আসে। ই-মেলে লেখা রয়েছে, স্কুলের মধ্যে বোমা রাখা আছে । ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। গোটা স্কুলে তল্লাশি চালানোর পর এখন পর্যন্ত কোন সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।‘ বলা বাহুল্য, কয়েক মাস আগেই দিল্লি-এনসিআরের ১৫০টি স্কুলে বোমা হামলার হুমকি আসে। তবে সেই সময় কোন সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। এই ঘটনার পর ফের দিল্লি স্কুলে এল বোমা হামলার হুমকি।

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের