Uttarakhand rains: বন্ধ কেদারনাথ যাত্রা, মেঘভাঙা বৃষ্টিতে মৃত ১৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত  কেদারনাথ। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৪ জন । নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন পুণ্যার্থী। তাই এই পরিস্থিতিতে তীর্থযাত্রীদের  সুরক্ষার কথা ভেবে বন্ধ হল কেদারনাথ যাত্রা। আবার কবে থেকে ফের শুরু হবে যাত্রা। তা এখন জানা যায়নি।

গত কয়েক দিন ধরেই উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি চলছে।  বুধবার থেকে বাড়ে বৃষ্টির পরিমাণ। আর তাতে ধস নামা শুরু করেছে কেদারনাথ, চামোলি, টিহরীতে  । বিপর্যয় মোকাবিলার এক আধিকারিক জানিয়েছে, ‘ভীম্বালি, রামবাদা ও লিনচোলি থেকে প্রায় ৪২৫ জনকে এয়ারলিফ্টের মাধ্যমে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয় লিঞ্চলি ও কেদারনাথ মন্দিরে আটকে থাকা তীর্থযাত্রীদের হেলিকপ্টারের মাধ্যমে করা হচ্ছে উদ্ধার।‘

রুদ্রপ্রয়াগের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানান হয়েছে, মেঘ ভাঙা বৃষ্টির ফলে নেমেছে ধস। এরফলে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে  গৌরীকুণ্ড থেকে শুরু হওয়া ১৬ কিলোমিটার কেদারনাথ রুটের ঘোড়াপড়া, লিঞ্চলি, বড় লিঞ্চলি, ভিমবলীর সড়ক পথ। সেই জন্য বর্তমানে দ্রুত  উদ্ধারকাজ করতে ব্যবহার করা হতে পারে বায়ুসেনার একটি চিনুক ও একটি MI-17 কপ্টার। পাশাপাশি  এদিন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল