ঘূর্ণাবর্তের হাত ধরে বৃষ্টি ঘাটতি মিটছে বাংলার

শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পরিসংখ্যান বলছে, রাজ্যে এখন বৃষ্টির ঘাটতির পরিমাণ নেমে এসেছে ৪ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জুনের শেষ ভাগে বর্ষা এলেও যথেষ্ট বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। যত দিন গড়িয়েছে, ঘাটতি বেড়েছে। অন্য দিকে, ভেসে গিয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলা। কিন্তু রাজ্যে(Bengal) সার্বিক ভাবে বৃষ্টির ঘাটতি বেড়েই গিয়েছে। কিন্তু ঘূর্ণাবর্তের(Circulation of Air) হাত ধরে গতকাল থেকে দক্ষিণবঙ্গের বুকে যে বৃষ্টি(Rain) শুরু হয়েছে তাতে করে দেখা যাচ্ছে, এক দিনের বৃষ্টিতেই সেই ঘাটতি অনেকটাই কমেছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যে বৃষ্টির ঘাটতি কমেছে প্রায় ৭ শতাংশ। কলকাতায় এক দিনে ঘাটতির পরিমাণ কমেছে প্রায় ৫ শতাংশ। সার্বিক ভাবে ১ জুন থেকে ১ অগস্ট পর্যন্ত রাজ্যে বৃষ্টির ঘাটতির পরিমাণ ছিল ১১ শতাংশ। ১ অগস্ট দিনভর বৃষ্টির পর ২ অগস্ট, শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পরিসংখ্যান বলছে, রাজ্যে এখন বৃষ্টির ঘাটতির পরিমাণ নেমে এসেছে ৪ শতাংশে। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায়(Kolkata) বৃষ্টির ঘাটতির পরিমাণ ছিল ২৯ শতাংশ। শুক্রবারের পরিসংখ্যান বলছে, সেই ঘাটতির পরিমাণ কমে হয়েছে ২৪ শতাংশ। অর্থাৎ এক দিনে কলকাতায় ঘাটতির পরিমাণ ৫ শতাংশ কমে গিয়েছে।

আরও পড়ুন ট্যুইটে ছিল হুঁশিয়ারি, এবার মমতার চিঠি গেল নির্মলার কাছে, নেপথ্যে বিমায় GST

হুগলি এবং পশ্চিম বর্ধমানে ঘাটতি পূরণ হয়ে স্বাভাবিকের থেকে একটু বেশিই বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত হুগলিতে বৃষ্টি ঘাটতির পরিমাণ ছিল ১৬ শতাংশ। শুক্রবার হাওয়া অফিস যে পরিসংখ্যান দিয়েছে, তাতে দেখা গিয়েছে, হুগলিতে ৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম বর্ধমানে ঘাটতির পরিমাণ ছিল ২৬ শতাংশ। শুক্রবারের পরিসংখ্যান বলছে, সেখানে ১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। গত এক দিনে ঘাটতি পূরণের পর অতিরিক্ত বৃষ্টি হয়েছে ওই জেলায়। দক্ষিণের বাকি জেলাগুলিতেও ঘাটতির পরিমাণ অনেকটাই কমেছে। দক্ষিণ ২৪ পরগনায় বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির ঘাটতির পরিমাণ ছিল ৪২ শতাংশ। উত্তর ২৪ পরগনাতেও তা-ই ছিল। শুক্রবারের পরিসংখ্যান বলছে, দক্ষিণ ২৪ পরগনায় এখন ঘাটতির পরিমাণ কমে হয়েছে ৩১ শতাংশ। ঘাটতির পরিমাণ কমে ৩৪ শতাংশ হয়েছে উত্তর ২৪ পরগনায়। বাঁকুড়ায় বৃহস্পতি থেকে শুক্রবার, এক দিনে ঘাটতি কমেছে ১২ শতাংশ। পুরুলিয়ায় ৭ শতাংশ কমেছে। নদিয়ায় বৃষ্টির ঘাটতি এক দিনে ৫৭ শতাংশ থেকে কমে হয়েছে ৩৫ শতাংশ।

আরও পড়ুন বিভিন্ন Flavour’র Lubricated Condom বাড়াচ্ছে ক্যান্সারের আশঙ্কা, দাবি গবেষকদের

উত্তর দিনাজপুরে ঘাটতির পরিমাণ যদিও ৫২ শতাংশই রয়ে গিয়েছে। উত্তরবঙ্গে একমাত্র এই জেলাতেই বৃষ্টি ঘাটতি রয়েছে। কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুরে এখনও পর্যন্ত স্বাভাবিক বৃষ্টিই হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তার জেরে ঘাটতি কতটা কমে, বা কমে কি না, তা নজরে থাকবে। এদিকে গতকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। ভিজেছে কলকাতাও। দক্ষিণবঙ্গের উপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, তার প্রভাবে গাঙ্গেয় বঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর শুক্রবার সকালে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে এবং পরিণত হবে নিম্নচাপে। আবার বাংলার ওপর দিয়ে মৌসুমি অক্ষরেখাও বিস্তৃত। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বিকানের, সিকর, গোয়ালিয়র হয়ে দক্ষিণবঙ্গের উপকূল পর্যন্ত বিস্তৃত। এ ছাড়াও এই মুহূর্তে উত্তর রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গে, বিশেষত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি রয়েছে।  

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর